শিরোনাম:
মেধাবী শিক্ষার্থীদের নিয়ে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ,রাষ্ট্র গঠনে বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে ভিপি রিয়াজুল ইসলাম রূপসায় ইউনিয়ন বিএনপির আয়োজনে গনমিছিল, পথসভা ও ধানেরশীষের পক্ষে গণসংযোগ অনুষ্ঠিত খুলনায় শিক্ষিকা স্ত্রী কে শিক্ষক স্বামী’র দারায় নির্যাতনের  অভিযোগ উঠেছে বিগত ১৭ বছর মানুষ ভোট থেকে বঞ্চিত হয়েছিলো- আজিজুল বারী হেলাল.  কোর্স ফি ছাড়া কম্পিউটার ট্রেনিং এর এক উজ্জ্বল নাম বাবুদা’র জাতীয় কম্পিউটার ট্রেনিং সেন্টার*  নির্বাচনী প্রচারণা শুরু করলেন বিএনপি মনোনীত প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু নড়াইলে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলামকে দল থেকে বহিষ্কার ৪৯ তম কলকাতা আন্তর্জাতিক বইমেলার প্রস্তুতি ও শুভ সূচনা নিয়ে সাংবাদিক সম্মেলন করলেন। কোর্স ফ্রি ছাড়া কম্পিউটার ট্রেনিং আর এক উজ্জ্বল নাম বাবুদার জাতীয় কম্পিউটার ট্রেনিং সেন্টার
শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

রূপসায় জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত

Reporter Name / ২২৭ Time View
Update : শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪

নাজিম সরদার বিশেষ প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল, সাবেক এমপি মাওলানা হামিদুর রহমান আজাদ বলেছেন গুম খুন এবং অপরাজনীতির কারণে আওয়ামীলীগ কে দেশ ছাড়তে হয়েছে। বিগত সরকার এদেশের মানুষের মৌলিক অধিকার হরন করে গনতন্ত্রকে বিনষ্ট করেছিলো। তাদের অত্যাচার ও নির্যাতনের কারণে ক্ষমতা হারানোর পর দেশে থাকতে সাহস না পেয়ে বিদেশে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তিনি বলেন জামায়াতে ইসলামী প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাসী নয়, তারা সর্বদা শান্তি শৃঙ্খলা এবং নবী করিম (সাঃ) এর আদর্শে অনুপ্রানিত হয়ে দেশ সেবার কাজে সদা জাগ্রত থাকবে। বিগত সরকার বার বার জামায়াতে ইসলামকে নিষিদ্ধ সহ নেতাকর্মীকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেও আমাদের ঐক্যবদ্ধতা নষ্ট করতে পারে নাই। জামায়াতে ইসলামী কখনো অন্য কোন রাজনৈতিক দলের দ্বারস্থ হয় নাই বরং বাংলাদেশের বৃহৎ দলই জামাতের কাছে এসেছে সরকার গঠনের জন্য। তিনি আরও বলেন বিগত সময়ে মানুষ তাদের পছন্দ মত ব্যক্তিকে ভোট দিতে পারেনি। আগামী নির্বাচন নিয়ে কোনো প্রকার ছল চাতুরী করলে বা নির্বাচন বিতর্কিত করার চেষ্টা করলে এদেশের জনগণ কোনো ভাবে মেনে নিবে না। তিনি নতুন বাংলাদেশ গড়তে জামায়াতে ইসলামী সহ অঙ্গ সংগঠনের নেতা-কর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান। তিনি ২২ নভেম্বর শুক্রবার সকালে খুলনা জেলার রূপসা উপজেলার রূপসা রেলস্টেশন মাঠে অনুষ্ঠিত বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার উদ্দ্যোগে আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য একথা বলেন। বিশেষ অতিথির বক্তৃতা করেন বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চল পরিচালক মুহাদ্দীস আব্দুল খালেক, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরষিদ সদস্য, সহকারী খুলনা অঞ্চল পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ, কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও খুলনা মহানগর আমীর অধ্যাপক মাহফুজুর রহমান, খুলনা জেলা শাখার আমীর মাওলানা এমরান হুসাইন, খুলনা জেলা শাখার নায়েবে আমীর মাওলানা কবিরুল ইসলাম, খুলনা জেলা শাখার সেক্রেটারী মুন্সি মিজানুর রহমান। রূপসা উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওঃ লবিবুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি হাবিবুল্লাহ ইমনের পরিচালনায় বক্তৃতা করেন রূপসা উপজেলা নায়েবে আমীর মাস্টার মোঃ ফজলুল হক, উপজেলা সহ সেক্রেটারি মাওঃ মুঃ ইসমাইল হোসেন, ডাঃ মুঃ রেজাউল কবির খান, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির খুলনা জেলা শাখার সেক্রেটারি আবু ইউসুফ ফকির, জেলা উত্তরের সমাজসেবা সম্পাদক মুঃ আবু জাফর, অর্থ সম্পাদক শাহজালাল ইয়ামেনি, জামায়াতে ইসলামী রূপসা উপজেলার অমুসলিম শাখার সভাপতি সদানন্দ বৈরাগী, রূপসা ইসলামী ছাত্র শিবির পূর্ব উপজেলা সভাপতি মুঃ আল-আমিন শেখ, রূপসা পশ্চিম সভাপতি মুঃ মুরসালিন আকন, রূপসা উপজেলা বায়তুলমাল সেক্রেটারী মুঃ আনোয়ার আলী, উপজেলা তারবিয়্যাত সভাপতি মুফতি মাওঃ মুঃ মহিউদ্দিন, উপজেলা উলামা বিভাগীয় সেক্রেটারী মাওলানা মোঃ হিকমত আলী শেখ, উপজেলা শ্রমিক সভাপতি মুঃ নাজিম উদ্দিন, উপজেলা ছাত্র ও যুব সভাপতি অধ্যাপক মুঃ আসাদুজ্জামান, উপজেলা মিডিয়া সভাপতি হাফেজ মুঃ জাহাঙ্গীর ফকির, আইচগাতী ইউনিয়ন আমির মোহাম্মদ ইকবাল আমিন, শ্রীফলতলা ইউনিয়ন আমির মোল্লা সেলিম আজাদ, নৈহাটি ইউনিয়ন আমির অধ্যাপক মুঃ গিয়াস উদ্দিন, টিএসবি ইউনিয়ন আমির হাফেজ মোহাম্মদ সাইফুল ইসলাম, ঘাটভোগ ইউনিয়ন সভাপতি মুঃ নাসিম সরদার প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category