শিরোনাম:
রূপসায় একাধিক ছাত্রকে বিকৃত যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসার শিক্ষক আটক রংপুরে মসজিদের মিম্বর থেকে জাতীয় সংসদে  আলেম নুরুল আমিন রূপসায় অবৈধ কয়লার চুল্লি গুড়িয়ে দিলেন উপজেলা প্রশাসন বাগেরহাট-১ আসনে ভোট পুর্নগণনার আবেদন মোরেলগঞ্জেনবনির্বাচিত এমপিকে নিয়ে জামায়াতের শোকরানা সভা দিঘলিয়ায় সাংবাদিকদের সংবাদ সংগ্রহে বাধা,  ঐতিহাসিক দিন: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একসঙ্গে আলফাডাঙ্গায় মোটর সাইকেল চুরি ২ জন আটক পরিবেশ-বন ও জলবায়ু মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন। আজিজুল বারী হেলাল বাগেরহাটের কচুয়ায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মাঝে নির্বাচন-পরবর্তী সহিংসতায় ওসমান গনি সরদার (২৯) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

রূপসায় সন্ত্রাসীদের গুলিতে সাব্বির আহত

Reporter Name / ১৭২ Time View
Update : রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪

মোঃ মাসুম সরদার দৈনিক ইবি নিউজ ২৪: খুলনার রূপসায় সাব্বির (২৭) নামের এক যুবক সন্ত্রাসীদের গুলিতে আহত হয়েছে।

২১ ডিসেম্বর রাতে রূপসা উপজেলার জয়পুরের বটতলা ঈদগাহ ময়দান রোডে এই গুলির ঘটনা ঘটে। মারাত্মক আহত অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এলাকাবাসী জানান, ২১ ডিসেম্বর রাত সোয় ৭টায় স্থানীয় কৃষক কাদেরের পুত্র সাব্বির মোটরসাইকেলযোগে তার বাড়ির সামনে পৌঁছালে পূর্ব থেকে ওত পেতে থাকা মোটরসাইকেলের চারজন যুবক তার চলার পথ রোধ করে তাকে সন্ত্রাসীদের গাড়িতে উঠানোর চেষ্টা করে। সাব্বির বিষয়টি বুঝতে পেরে পালানোর চেষ্টা করলে সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিটি তার শরীরের পিছনে লেগে সে মারাত্মক জখম হয়।

সন্ত্রাসীরা চলে যাওয়ার পর স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে রূপসা থানা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে তার অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল প্রেরণ করা হয়।

খবর পেয়ে রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম, কিসমত খুলনা ফাঁড়ির আইসি এস আই শফিকুল ইসলামসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে পরিদর্শন করেন। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ব্যাপারে কেউ কোনো কিছু স্পষ্ট করে বলতে পারছে না। তবে পুলিশের একটি সূত্র দাবি করেছে মাদক বিকিকিনি নিয়ে এই গুলির ঘটনা ঘটতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category