রূপসা প্রতিনিধি: রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান আঃ গফুর খানের বাড়িতে হামলার ঘটনায় থানায় জিডি।গত ৬ নভেম্বর বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ১টা ৩০ মিনিটের সময় দুর্বৃত্তরা হামলা চালিয়ে জানালার গ্লাস ভেঙ্গে ভিতরে ঢোকার চেষ্টা করে।
এ হামলার বিষয়ে আঃ গফুর খানের স্ত্রী পাপিয়া সুলতানা বলেন আমার ছেলে মেয়ের পড়াশোনা ও খাওয়া দাওয়া করে প্রতিদিনের ন্যায় যথারীতি রাত সাড়ে ১০টার সময় শুয়ে পড়ি। হঠাৎ গভীর রাতে গ্লাস ভাঙার বিকট শব্দ কানে বেজে ওঠে তড়িঘড়ি করে ঘুম থেকে উঠে দেখি আমাদের বাড়ির জানালার গ্লাস ভাঙ্গা তখন আমরা চিৎকার চেঁচামেচি করলে আশেপাশের লোকজন ছুটে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এ ঘটনায় আমার বৃদ্ধা শাশুড়ি ও শিশু পুত্রসহ আমরা ভয়ে আতঙ্কগ্রস্ত হয়ে পড়ি।এখন আমার পরিবারের সকলেই নিরাপত্তা হীনতায় দিন যাপন করছি। আমি আশঙ্কা করছি যে, ভবিষ্যতে আমি ও আমার পরিবারের এর থেকেও বড় কোন ক্ষতি সাধন হতে পারে।
এ জন্যই দুর্বৃত্তদের হাত থেকে রক্ষা পেতে আইনের প্রতি পূর্ণ আস্থা ও শ্রদ্ধা রেখে রূপসা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছি জিডি নং - ৩৮৬, এ ঘটনার বিষয়ে দায়িত্বপ্রাপ্ত রূপসা থানা পুলিশের এসআই শরাফ উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দুষ্কৃতকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণে রূপসা থানা পুলিশ তৎপর রয়েছে।
উপদেষ্টা: আলহাজ্ব আব্দুল জব্বার শেখ, প্রকাশক: মোঃ মাসুম সরদার, সম্পাদক জাবেদ হোসেন, নির্বাহী সম্পাদক: রফিক ইকবাল, বার্তা সম্পাদক: নাহিদ জামান, সহকারী বার্তা সম্পাদক: কলি আক্তার, প্রকাশক কর্তৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস, ২১৯, ফকিরেরপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত ও ১৯৫ রহমান ম্যানশন, (১ম গলি), মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। অফিস বাড়ি নং- ১২৯ (২য় তলা), আরাফাত গলি, খুলনা। ফোন: ০১৩৩৪-৬৮০৪২০, ই-মেইল: dailyebnews@gmail.com
Copyright © 2026 EB NEWS. All rights reserved.