শিরোনাম:
মেধাবী শিক্ষার্থীদের নিয়ে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ,রাষ্ট্র গঠনে বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে ভিপি রিয়াজুল ইসলাম রূপসায় ইউনিয়ন বিএনপির আয়োজনে গনমিছিল, পথসভা ও ধানেরশীষের পক্ষে গণসংযোগ অনুষ্ঠিত খুলনায় শিক্ষিকা স্ত্রী কে শিক্ষক স্বামী’র দারায় নির্যাতনের  অভিযোগ উঠেছে বিগত ১৭ বছর মানুষ ভোট থেকে বঞ্চিত হয়েছিলো- আজিজুল বারী হেলাল.  কোর্স ফি ছাড়া কম্পিউটার ট্রেনিং এর এক উজ্জ্বল নাম বাবুদা’র জাতীয় কম্পিউটার ট্রেনিং সেন্টার*  নির্বাচনী প্রচারণা শুরু করলেন বিএনপি মনোনীত প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু নড়াইলে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলামকে দল থেকে বহিষ্কার ৪৯ তম কলকাতা আন্তর্জাতিক বইমেলার প্রস্তুতি ও শুভ সূচনা নিয়ে সাংবাদিক সম্মেলন করলেন। কোর্স ফ্রি ছাড়া কম্পিউটার ট্রেনিং আর এক উজ্জ্বল নাম বাবুদার জাতীয় কম্পিউটার ট্রেনিং সেন্টার
শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ১০:২২ অপরাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

রূপসা উপজেলা প্রশাসনের উদ্যোগে পবিত্র ঈদ- ই-মিলাদুন্নবী (স:) পালিত

Reporter Name / ২৩৩ Time View
Update : সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪

আজিজুল ইসলাম, স্টাফ রিপোর্টার: রূপসা উপজেলা প্রশাসনের উদ্যোগে পবিত্র ঈদ- ই-মিলাদুন্নবী (সঃ) উপলক্ষ্যে এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান গত ১৬ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০ টায় উপজেলা অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কোহিনুর জাহান। বিশেষ অতিথি ছিলেন রূপসা থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম।
উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার কাজী এনামুল হকের পরিচালনায় বক্তৃতা করেন, মাওলানা জামশেদ হোসাইন, হাফেজ হারুন অর রশিদ, হাফেজ মাওলানা গোলাম রসুল, হারুন অর রশিদ, হাফেজ হেদায়েতুল্লাহ, শিক্ষক মোস্তাফিজুর রহমান, আনিসুর রহমান, মাওলানা আলমগীর হোসাইন।
আলোচনা সভায় বক্তারা বলেন হযরত মুহাম্মদ (সঃ) ছিলেন সকল মানুষের জন্য উত্তম আদর্শ। তার আদর্শকে লালন করে আমরা আমাদের ব্যক্তিগত , সামাজিক ও রাজনৈতিক জীবনসহ সকল ক্ষেত্রে অনায়াসে আদর্শিক মানুষের পরিচয় দিতে পারি।
যার মাধ্যমে আমরা ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তি কামনা করতে পারি। তাই সকলকে মহানবী হযরত মুহাম্মদ (সঃ) এর জীবন আদর্শকে বাস্তব জীবনে পালনের উদাত্ত আহ্বান জানান।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী উপজেলা যুব উন্নয়ন অফিসার কেএম মফিজুর রহমান, উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের মডেল কেয়ারটেকার আব্দুস ছালাম, মাওলানা আলমগীর হোসাইন, হাফেজ আবু বক্কর, হাফেজ নিজাম উদ্দিন,
সাংবাদিক মোঃ আখতার খান, আব্দুল জলিল, জাকির হোসেন, হৃদয় হোসেন, আব্দুল্লাহ হক হৃদয় প্রমূখ। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক- শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
অপরদিকে রূপসা উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে অনুরূপ অনুষ্ঠান ফাউন্ডেশনের কার্যালয়ে ফিল্ড সুপারভাইজার কাজী এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষকসহ বিভিন্ন মসজিদের ইমাম ও খতিবগণ উপস্থিত ছিলেন।
এছাড়াও উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে বাদ যোহর আলোচনা, দোয়া ও তাবারক বিতরণ অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category