শিরোনাম:
মেধাবী শিক্ষার্থীদের নিয়ে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ,রাষ্ট্র গঠনে বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে ভিপি রিয়াজুল ইসলাম রূপসায় ইউনিয়ন বিএনপির আয়োজনে গনমিছিল, পথসভা ও ধানেরশীষের পক্ষে গণসংযোগ অনুষ্ঠিত খুলনায় শিক্ষিকা স্ত্রী কে শিক্ষক স্বামী’র দারায় নির্যাতনের  অভিযোগ উঠেছে বিগত ১৭ বছর মানুষ ভোট থেকে বঞ্চিত হয়েছিলো- আজিজুল বারী হেলাল.  কোর্স ফি ছাড়া কম্পিউটার ট্রেনিং এর এক উজ্জ্বল নাম বাবুদা’র জাতীয় কম্পিউটার ট্রেনিং সেন্টার*  নির্বাচনী প্রচারণা শুরু করলেন বিএনপি মনোনীত প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু নড়াইলে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলামকে দল থেকে বহিষ্কার ৪৯ তম কলকাতা আন্তর্জাতিক বইমেলার প্রস্তুতি ও শুভ সূচনা নিয়ে সাংবাদিক সম্মেলন করলেন। কোর্স ফ্রি ছাড়া কম্পিউটার ট্রেনিং আর এক উজ্জ্বল নাম বাবুদার জাতীয় কম্পিউটার ট্রেনিং সেন্টার
শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

র‌্যাবের অভিযানে অপহৃত নাবালিকা ভিকটিম উদ্ধারসহ অপহরণকারী গ্রেপ্তার

Reporter Name / ২৭৮ Time View
Update : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪

আজিজুল ইসলাম, স্টাফ রিপোর্টার: খুলনার ফুলতলা হতে নাবালিকা ভিকটিম উদ্ধার অপহরণকারীকে গ্রেফতার করেছে র‌্যাব-৬। গত ১০ সেপ্টেম্বর ১৩ বছরের নাবালিকা ভিকটিম স্কুলের উদ্দেশ্যে বের হয়।

একই তারিখ ভিকটিম সকাল ডুমুরিয়া সরকারি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সামনে পৌঁছালে পূর্বে ওৎ পেতে থাকা আসামি সাব্বির রহমান তৈয়েবুর জোরপূর্বক ভিকটিমকে মোটরসাইকেলে করে অপহরণ করে নিয়ে যায়। এই ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে গত ৪ নভেম্বরডুমুরিয়া থানায় একটি অপহরণ মামলা রুজু করেন। ঘটনার বিষয় সংবাদ প্রাপ্ত হয়ে র‌্যাব-৬, স্পেশাল কোম্পানীর একটি আভিযানিক দল অপহৃত ভিকটিম উদ্ধার ও অপহরণকারীকে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা শুরু করে এবং অভিযান অব্যাহত রাখে।

বুধবার (৬ নভেম্বর) র‌্যাব-৬, (স্পেশাল কোম্পানি) খুলনার একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অপহরণকারী ভিকটিমকে নিয়ে খুলনা জেলার ফুলতলা থানাধীন দামোদর এলাকায় অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আভিযানিক দলটি একই তারিখ আনুমানিক রাতে খুলনা জেলার ফুলতলা থানাধীন দামোদর সাকিনের মোনতাজের মোড় বাজারস্থ একটি অফিসের সামনে অভিযান পরিচালনা করে অপহৃত নাবালিকা ভিকটিমকে উদ্ধার করে এবং অপহরণকারী আসামি সাব্বির রহমান তৈয়েবুর (২২), পিতা-মৃত আমিরুল ইসলাম সরদার, সাং-বরনপাড়া, থানা-ফুলতলা, জেলা-খুলনা’কে গ্রেফতার করে।

পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উদ্ধারকৃত ভিকটিম ও গ্রেফতারকৃত আসামীকে খুলনা জেলার ডুমুরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category