শিরোনাম:
মেধাবী শিক্ষার্থীদের নিয়ে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ,রাষ্ট্র গঠনে বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে ভিপি রিয়াজুল ইসলাম রূপসায় ইউনিয়ন বিএনপির আয়োজনে গনমিছিল, পথসভা ও ধানেরশীষের পক্ষে গণসংযোগ অনুষ্ঠিত খুলনায় শিক্ষিকা স্ত্রী কে শিক্ষক স্বামী’র দারায় নির্যাতনের  অভিযোগ উঠেছে বিগত ১৭ বছর মানুষ ভোট থেকে বঞ্চিত হয়েছিলো- আজিজুল বারী হেলাল.  কোর্স ফি ছাড়া কম্পিউটার ট্রেনিং এর এক উজ্জ্বল নাম বাবুদা’র জাতীয় কম্পিউটার ট্রেনিং সেন্টার*  নির্বাচনী প্রচারণা শুরু করলেন বিএনপি মনোনীত প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু নড়াইলে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলামকে দল থেকে বহিষ্কার ৪৯ তম কলকাতা আন্তর্জাতিক বইমেলার প্রস্তুতি ও শুভ সূচনা নিয়ে সাংবাদিক সম্মেলন করলেন। কোর্স ফ্রি ছাড়া কম্পিউটার ট্রেনিং আর এক উজ্জ্বল নাম বাবুদার জাতীয় কম্পিউটার ট্রেনিং সেন্টার
শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

লালন শাহ সেতুতে বিকল ট্রাককে পেছন থেকে অন্য একটি ট্রাকে ধাক্কা দেয়ায় হেল্পার নিহত

Reporter Name / ১৬৬ Time View
Update : সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫

রফিকুল ইসলাম,কুষ্টিয়া প্রতিনিধি :
কুষ্টিয়ার ভেড়ামারা লালন শাহ সেতুর মাঝখানে দাঁড়িয়ে থাকা বিকল একটি ট্রাকের পেছন দিক থেকে অপর একটি ট্রাকের ধাক্কা দিলে ইলিয়াস হোসেন (২২) নামের এক হেলপার নিহত হয়েছেন। নিহত ইলিয়াস দাঁড়িয়ে থাকা ট্রাকের হেল্পার ছিলেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (১০ ফেব্রুয়ারি) সকালের দিকেভেড়ামারা উপজেলার লালন শাহ সেতুতে এই দূর্ঘটনাটি ঘটেছে।

নিহত ইলিয়াস ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাসিন্দা।

আহতরা হলেন-
চালক নাহিদ (৩১), হেলপার রাজু(২৫), চালক রবিউল(৩৩)।

এ বিষয়ে ভেড়ামারা থানার এসআই মোহাম্মদ তুহিন হোসেন জানান, ভোরে লালন শাহ সেতুর মাঝখানে একটি ট্রাক বিকল হয়ে যায়। কয়েকজন মিস্ত্রি ট্রাকটির মেরামতের কাজ করছিলেন। হঠাৎ ঈশ্বরদী থেকে ভেড়ামারা গামী একটি ট্রাক এসে বিকল ট্রাকের পেছনে ধাক্কায় দেয়।এতে ঘটনাস্থলেই একজন নিহত হয়। ময়নাতদন্তের জন্য তার লাশ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। আহত ২ জনকে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও অপরজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে কুষ্টিয়া চৌড়হাস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category