মোঃ মাসুম সরদার,দৈনিক ইবি নিউজ: ৭ই নভেম্বর শুক্রবার বিকাল ৪টা দেরখাদার মোকামপুর এম এম শামসুল উলুম মাদ্রাসায় নির্বাচনী জনসভায় ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওঃইউনুছ আহমদ খুলনা-৪ (রুপসা,তেরখাদা,দিঘলিয়া ) আসনে মুফতি ফজলুল হক ফাহাদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এ কে নাজমুল হাসানের সঞলনায় অনুষ্ঠিত হয়। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ আয়োজিত এক নবাগত সদস্য সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বলেন, নির্বাচন-ই মুক্তির পথ নয়।
বাংলাদেশে এর আগেও বারোবার জাতীয় নির্বাচন হয়েছে। প্রতিটি নির্বাচনের মধ্যে দিয়ে জাতি একদল নতুন অপরাধ প্রবণ নেতা-কর্মী পেয়েছে। অতিতের নির্বাচনগুলোর মতো মাস্তান-চাঁদাবাজরা ক্ষমতায়িত হলে মুক্তি আসবে না। নীতির পরিবর্তন না করে কেবল নেতার পরিবর্তন করতে নির্বাচন আয়োজন করার জন্য জুলাই অভ্যুত্থান হয় নাই। তাই সংস্কার-বিচার ও জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করেই পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন অধ্যাপক মাওলানা আব্দুল্লাহ ইমরান বিশেষ অতিথি ছিলেন অধ্যক্ষ কবিরুল ইসলাম নায়েবে আমির বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা জেলা এছাড়াও আরও বক্তব্য রাখেন, মাওলানা হারুন অর রশীদ শেখ, মোঃ মুহিবুল্লাহ, মাওলানা আসাদুল্লাহ হামিদী, যুবনেতা হাঃ বেলাল হুসাইন, মুহাম্মাদ ফরহাদ মোল্লা, উপজেলা আন্দোলন নেতা শেখ মোঃ ইউসুফ আলী, মুফতী ফয়জুল্লাহ,মোঃ রফিকুল ইসলাম এস্কেন্দার, হাঃ মোঃ মহাসিন, হাঃজিয়াউর রহমান। উপজেলা যুবনেতা মাওলানা আনিসুর রহমান, মুফতী সাজ্জাদ হুসাইন হাঃ হুসাইন মুহাম্মদ নাজমুস সাকিব মোঃ সাদুল্লাহ আব্দুল মান্নানসহ অনন্য নেতৃবৃন্দ।