শিরোনাম :
লবণচরার চাঞ্চল্যকর ডাবল মার্ডার: মঞ্জুরুল হত্যা মামলার আসামি কদর ও ফারুক গ্রেপ্তার খুলনার রূপসায় অধ্যক্ষ খান আলমগীর কবিরের মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  লোহানীপাড়ায় অসহায় এক পরিবার কে ভ্যান দিলেন: রায়হান কবির মিল্টন প্রাইম মিনিস্টার গোল্ডকাপ উপলক্ষে রূপসায় ক্রীড়া সামগ্রী বিতরণ ‎বাড়ির ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় গণপতিসহ চারজনকে হত্যা: আটক ২ ‎ ‎রংপুরে ৪ খুন: বিদ্যুৎ-বিচ্ছিন্ন ছিল বাড়ির, চাঁদাবাজি-ডাকাতির সন্দেহ, আটক ২ ‎ডাকাতির ঘটনা থেকে সংঘটিত হত্যাকাণ্ড, ঘটনাস্থল পরিদর্শন করে ধারণা সিআইডির ‎রংপুরে তালাবদ্ধ বাড়ি থেকে চারজনের মরদেহ উদ্ধার শিক্ষা, নৈতিকতা ও প্রযুক্তির সঠিক ব্যবহারে গড়ে উঠবে মেধাবী প্রজন্ম: এটিএম আজহারুল ইসলাম রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন

শাহারাস্তিতে ডাকাতের হাতে নয় আপন জ্যার হাতেই প্রাণ গেলো মিমের

Reporter Name
Update : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিনিদি, চাঁদপুর: চাঁদপুরের শাহরাস্তিতে আলোচিত গৃহবধূ রিগান আক্তার মিম হত্যা মামলার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। প্রাথমিকভাবে ঘটনাটি ডাকাতি বলে প্রচার হলেও তদন্তে উঠে এসেছে ভিন্ন চিত্র। পুলিশ জানিয়েছে, এটি কোনো ডাকাতির ঘটনা নয়; বরং পারিবারিক প্রতিহিংসার জেরে আপন বড় জ্যা রিগান আক্তার মিমকে গলাটিপে হত্যা করেছে ছোট জ্যা কাজী সুমাইয়া আক্তার মিনা।

মামলার তদন্তে গুরুত্বপূর্ণ তথ্য-প্রমাণ সংগ্রহের পর অভিযুক্ত কাজী সুমাইয়া আক্তার মিনা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে পুলিশ সূত্রে জানা গেছে।

শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমানের নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় অল্প সময়ের মধ্যেই চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের রহস্য উন্মোচিত হয়।

উল্লেখ্য, গত বুধবার (১৫ জুলাই) দেশপোস্ট২৪.কম “ডাকাতি না পরিকল্পিত হত্যা?” শিরোনামে একটি সংবাদ প্রকাশ করে, যেখানে ঘটনাটি নিয়ে বিভিন্ন প্রশ্ন ও সন্দেহের বিষয় তুলে ধরা হয়েছিল। পরবর্তীতে পুলিশের তদন্তে নিশ্চিত হওয়া যায় যে, এটি ডাকাতির ঘটনা নয়; বরং পূর্বপরিকল্পিত পারিবারিক প্রতিহিংসার ফলেই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে।

এ ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মামলার পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category