শিরোনাম:
মেধাবী শিক্ষার্থীদের নিয়ে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ,রাষ্ট্র গঠনে বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে ভিপি রিয়াজুল ইসলাম রূপসায় ইউনিয়ন বিএনপির আয়োজনে গনমিছিল, পথসভা ও ধানেরশীষের পক্ষে গণসংযোগ অনুষ্ঠিত খুলনায় শিক্ষিকা স্ত্রী কে শিক্ষক স্বামী’র দারায় নির্যাতনের  অভিযোগ উঠেছে বিগত ১৭ বছর মানুষ ভোট থেকে বঞ্চিত হয়েছিলো- আজিজুল বারী হেলাল.  কোর্স ফি ছাড়া কম্পিউটার ট্রেনিং এর এক উজ্জ্বল নাম বাবুদা’র জাতীয় কম্পিউটার ট্রেনিং সেন্টার*  নির্বাচনী প্রচারণা শুরু করলেন বিএনপি মনোনীত প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু নড়াইলে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলামকে দল থেকে বহিষ্কার ৪৯ তম কলকাতা আন্তর্জাতিক বইমেলার প্রস্তুতি ও শুভ সূচনা নিয়ে সাংবাদিক সম্মেলন করলেন। কোর্স ফ্রি ছাড়া কম্পিউটার ট্রেনিং আর এক উজ্জ্বল নাম বাবুদার জাতীয় কম্পিউটার ট্রেনিং সেন্টার
শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

শাহী মসজিদ স্পোর্টিং ক্লাবের নাইট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

Reporter Name / ২১৩ Time View
Update : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪

গোলাম কিবরিয়া পলাশ, ব্যুরো চিফ, ময়মনসিংহ: ময়মনসিংহের খাগডহর শাহী মসজিদ স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত ৩ দিনব্যাপী নাইট ক্রিকেট টুর্নামেন্ট-২০২৪ এর ফাইনাল ম্যাচ ২৭ ডিসেম্বর ( শুক্রবার) রাতে অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় উদ্বোধন করেন ময়মনসিংহ মহানগর ১নং ওয়ার্ড বিএনপির আহবায়ক খোরশেদ আলম ভেন্ডার।

এসএ এক্সেসোরিস লি: এর চেয়ারম্যান ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মো: শোয়েব মাহমুদ এর সভাপতিত্বে ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ময়মনসিংহ বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ মহানগর বিএনপির জৈষ্ঠ্য যুগ্ম আহবায়ক আবু ওয়াহাব আকন্দ। ফাইনাল খেলায় বিজয়ী দলকে ১০ হাজার টাকার চেক প্রদান করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে আবু ওয়াহাব আকন্দ বলেন খেলা একটি বিনোদন। এ বিনোদন উপভোগ করতে পেরে আমি আনন্দিত। এ বিনোদন গুলি আমাদের সন্তানদের শারীরিক মানসিক চাপ থেকে রক্ষা করবে। তাছাড়া সমাজ থেকে অপসংস্কৃতি, মাদক, জুয়া ও অবৈধ কার্যক্রম রুখতে হলো ভালো বিনোদন প্রতিষ্ঠা করতে হবে। আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে সমাজে ভালো কিছু করি। যাতে আমাদের পরবর্তী প্রজন্ম মনে রাখে ও ভালো কিছু পায়।

আয়োজক কমিটির সভাপতি শোয়েব মাহমুদ বলেন, চেষ্টা করছি সমাজ ব্যবস্থায় ভালো কিছু করার। সমাজে উন্নয়ন মূলক কর্মকাণ্ডের মাধ্যমে ভালো কিছু করে দেখাবো ইনশাআল্লাহ। সমাজে ভালো কিছু করার প্রতিশ্রুতি দিয়েছেন শোয়েব মাহমুদ। এ সময় এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ সহ সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category