রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন

শিক্ষকের মর্যাদা শিক্ষার অগ্রগতি বিশ্ব শিক্ষক দিবস উদযাপন

Reporter Name
Update : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

কলি আক্তার, দৈনিক ইবি নিউজ:

বাগেরহাটের মোরেলগঞ্জে পালিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস ২০২৬। দিবসটি উপলক্ষে সোমবার (৫ অক্টোবর) বেলা ১১ টার দিকে র‌্যালি অনুষ্ঠিত হয়। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। সভায় সভাপতিত্ব করেন সহকারি কমিশনার (ভূমি) মো. আকতারুজ্জামান।বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা খন্দকার মো. শেফাইনূর আরেফিন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শহিদুল ইসলাম,

মোরেলগগঞ্জ  উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মাওলানা মো. শাহাদাৎ হোসাইন, লতিফিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ ড. রুহুল আমীন, মো.  ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সাবিনা ইয়াসমিন টুলু। সভাটি সঞ্চালনা করেন টাউন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইউনুছ আলী আকন।অন্যদের মধ্যে আলোচনা করেন সেতারা-আব্বোস টেকনিক্যাল এন্ড বিএম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এসএম মিজানুর রহমান, এসবি আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. আবু সালেহ, অবসরপ্রাপ্ত শিক্ষক বিএনপি নেতা মেয়ারাজুল ইসলাম খসরু, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মল্লিক জাকির হোসেন, এবতেদায়ী বিভাগের আদর্শ শিক্ষক সমিতির বাগেরহাট জেলা সাধারণ সম্পাদক মাওলানা মো. হারুন অর রশিদ ও প্রেসক্লাব সভাপতি মশিউর রহমান মাসুম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category