শিরোনাম:
মেধাবী শিক্ষার্থীদের নিয়ে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ,রাষ্ট্র গঠনে বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে ভিপি রিয়াজুল ইসলাম রূপসায় ইউনিয়ন বিএনপির আয়োজনে গনমিছিল, পথসভা ও ধানেরশীষের পক্ষে গণসংযোগ অনুষ্ঠিত খুলনায় শিক্ষিকা স্ত্রী কে শিক্ষক স্বামী’র দারায় নির্যাতনের  অভিযোগ উঠেছে বিগত ১৭ বছর মানুষ ভোট থেকে বঞ্চিত হয়েছিলো- আজিজুল বারী হেলাল.  কোর্স ফি ছাড়া কম্পিউটার ট্রেনিং এর এক উজ্জ্বল নাম বাবুদা’র জাতীয় কম্পিউটার ট্রেনিং সেন্টার*  নির্বাচনী প্রচারণা শুরু করলেন বিএনপি মনোনীত প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু নড়াইলে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলামকে দল থেকে বহিষ্কার ৪৯ তম কলকাতা আন্তর্জাতিক বইমেলার প্রস্তুতি ও শুভ সূচনা নিয়ে সাংবাদিক সম্মেলন করলেন। কোর্স ফ্রি ছাড়া কম্পিউটার ট্রেনিং আর এক উজ্জ্বল নাম বাবুদার জাতীয় কম্পিউটার ট্রেনিং সেন্টার
শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

শিবগঞ্জে জমি রেজিস্ট্রি দিচ্ছেন না সাবেক এমপির ভাই

Reporter Name / ১৮৪ Time View
Update : শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫

আহসান হাবীব,শিবগঞ্জ(চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুলের ভাইয়ের বিরুদ্ধে ক্রয় করা জমি রেজিস্ট্রি না দেয়ার অভিযোগ উঠেছে। শনিবার দুপুরে শিবগঞ্জ বাজারে আয়োজিত সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন ভুক্তভোগী পরিবার। লিখিত বক্তব্যে ইলিয়াস উদ্দিন বলেন, সাবেক সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুলের পৈতৃক সম্পত্তি বিক্রয় করার জন্য ২০২১ সালের ২০ আগস্ট তাদের মনাকষার বাসায় আলোচনা করে রাজনগর মৌজার সাড়ে ১০ কাঠা জমি ৯১ নম্বর আরএস, ১৯৫৫ ও ১৯৫৬ এর দাগে প্রতি কাঠা জমির মূল্য নির্ধারণ করা হয় ১ লাখ ৫০ হাজার টাকা। পরে দুই দফায় সাবেক এমপির ভাই মুকির উদ্দিন আহমেদ দিপুকে ৫ লাখ টাকা প্রদান করা হয়। কিন্তু জমির দাম হঠাৎ কোন কারণ ছাড়াই কাঠা প্রতি আরো ২০ হাজার টাকা দাবি করলে বাধ্য হয়ে তাতেই রাজি হয়ে গত বছরের ৬ মে জমি রেজিষ্ট্রি দেয়ার সিদ্ধান্ত হয়। সে সময় তারা সকলে ঢাকায় অবস্থায় করায় কমিশনে জমি রেজিষ্ট্রি পরামর্শ দেন। তাদের পরামর্শে সেই দিন আমরা তাদের বাসভবনে পেঁৗছায়। কিন্তু সেই দিন তারা জমি রেজিষ্ট্রি না দিয়ে বিভিন্নভাবে টালবাহানা করে ফিরিয়ে দেন। এরপর থেকে জমি রেজিষ্ট্রি না দিয়ে বিভিন্নভাবে টালবাহানা করছেন।
তিনি আরো বলেন, বর্তমানে বিভিন্ন লোকজনদের দিয়ে হুমকি দিচ্ছেন সাবেক সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুলের ছোট ভাই সোহেল আহমেদ পলাশ ও সাকিল উদ্দিন আহমেদ বাপ্পিসহ তাদের ওয়ারিশগণ। এছাড়া ওই জমিটি অন্য একজনের কাছে আরো বেশি দামে বিক্রি করা পায়তারা করছেন বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়। আইনের আশ্রয় নেয়ার প্রক্রিয়া চলছে। তবে সাবেক এমপি সামিল উদ্দিন আহমেদ শিমুলের সাথে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি। সহোদর ছোট সোহেল আহমেদ পলাশের মোবাইল বন্ধ পাওয়া যায়। যদিও জাকির উদ্দিন আহমেদ মিতু বলেন, মুকির উদ্দিন আহমেদ দিপু বিদেশে আছেন। সে টাকা নিয়ে থাকলে তার ব্যক্তিগত বিষয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category