শিরোনাম:
মেধাবী শিক্ষার্থীদের নিয়ে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ,রাষ্ট্র গঠনে বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে ভিপি রিয়াজুল ইসলাম রূপসায় ইউনিয়ন বিএনপির আয়োজনে গনমিছিল, পথসভা ও ধানেরশীষের পক্ষে গণসংযোগ অনুষ্ঠিত খুলনায় শিক্ষিকা স্ত্রী কে শিক্ষক স্বামী’র দারায় নির্যাতনের  অভিযোগ উঠেছে বিগত ১৭ বছর মানুষ ভোট থেকে বঞ্চিত হয়েছিলো- আজিজুল বারী হেলাল.  কোর্স ফি ছাড়া কম্পিউটার ট্রেনিং এর এক উজ্জ্বল নাম বাবুদা’র জাতীয় কম্পিউটার ট্রেনিং সেন্টার*  নির্বাচনী প্রচারণা শুরু করলেন বিএনপি মনোনীত প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু নড়াইলে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলামকে দল থেকে বহিষ্কার ৪৯ তম কলকাতা আন্তর্জাতিক বইমেলার প্রস্তুতি ও শুভ সূচনা নিয়ে সাংবাদিক সম্মেলন করলেন। কোর্স ফ্রি ছাড়া কম্পিউটার ট্রেনিং আর এক উজ্জ্বল নাম বাবুদার জাতীয় কম্পিউটার ট্রেনিং সেন্টার
শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

শীত উপেক্ষা করে মাহফিলের প্যান্ডেলে রাত্রিযাপন মুসল্লিদের

Reporter Name / ১৪০ Time View
Update : শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫

সাকিব হোসেন পটুয়াখালী প্রতিনিধি
তীব্র শীত-কুয়াশার মধ্যেও মাহফিলের প্যান্ডেল পরিণত হয়েছে ধর্মপ্রাণ মুসল্লিদের মিলনমেলায়। ড. মিজানুর রহমান আজহারীর মাহফিলে অংশ নিতে দূর-দূরান্ত থেকে আসা মানুষজন শীতের কষ্টকে মেনে নিয়ে মাহফিলের প্যান্ডেলেই রাত কাটিয়েছেন। আজ শনিবার (২৫ জানুয়ারি) তিনি পটুয়াখালীতে ইসলামিক জলশায় অংশ নেবেন।শনিবার রাত ৩ টায় সরেজমিনে গিয়ে দেখা যায় শীতের হাত থেকে রক্ষা পেতে কাঁথা, কম্বল ও বালিশ এবং শিশির ঠেকাতে পলিথিন সঙ্গে এনেছেন মুসল্লিরা। তবে তীব্র শীতেও তাদের উৎসাহের কোনো ঘাটতি দেখা যায়নি।

মাহফিলে আগত মুসল্লিদের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় কাজ করছেন কয়েকশ স্বেচ্ছাসেবক। বিশৃঙ্খলা এড়াতে সার্বক্ষণিক তৎপর রয়েছেন তারা।দুমকি উপজেলার লেবুখালির সুমন মোল্লা বলেন,“আজহারীর আলোচনা শোনার জন্য শীতের কষ্ট কোনো ব্যাপার নয়। তার বক্তব্য আমাদের অন্তরে দারুণ প্রভাব ফেলে।
টাঙ্গাইলের শহিদুল ইসলাম বলেন,“আমি সিলেটেও তার মাহফিলে গিয়েছিলাম। কিন্তু দেরিতে যাওয়ায় তাকে দেখার সুযোগ পাইনি। তাই রাত্রিযাপনের সব সামগ্রী নিয়ে এবার একদিন আগেই চলে এসেছি।”

রাঙ্গাবালী উপজেলার চর মোনতাজের জহিরুল ইসলাম বলেন, “চর মোনতাজ থেকে পটুয়াখালী আসতে ৫-৬ ঘণ্টা সময় লাগে। কাল (আজ) যদি জায়গা না পাই, এই চিন্তা করে একদিন আগেই চলে এসেছি।”

পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশন চেয়ারম্যান আব্দুল্লাহ আল নাহিয়ান বলেন, “অনেকেই দেখছি রাতে থাকার জন্য চলে এসেছেন। তাদের নিরাপত্তার জন্য পুলিশ ভাইয়েরা ও আমাদের সেচ্ছাসেবকরা কাজ করছেন। পাশাপাশি তাদের সার্বিক সহযোগীতা করার জন্য নির্দেশনা দেওয়া আছে।”

আয়োজকেরা মনে করছেন, শীতকে উপেক্ষা করে মাহফিলের এই ভ্রাতৃত্বপূর্ণ পরিবেশ ধর্মপ্রাণ মানুষের ঈমানি চেতনা এবং দৃঢ়তা ফুটিয়ে তুলেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category