শিরোনাম :
দিঘলিয়ায় পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতা আততায়ীর গুলিতে নিহত ছেলেকে জবাই করে হত্যার ৫১ দিনের মাথায় বাবাকে গুলি করে হত্যা বটিয়াঘাটায় নবাগত সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেছেন মোঃ ফজলে রাব্বী ২৬৩ নং সরালিয়া বিশারীঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক দিবস উদযাপন পীরগাছায় শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ করলেন ইউপি সদস্য পদপ্রার্থী জুয়েল রানা শিক্ষকের মর্যাদা শিক্ষার অগ্রগতি বিশ্ব শিক্ষক দিবস উদযাপন শোক সংবাদ:বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল খান রংপুরে ‘ব্যবসায়ী ও উদ্যোক্তা সমাবেশ’ অনুষ্ঠিত কুড়িগ্রাম সীমান্তে বাংলাদেশি ভেবে বিএসএফের গুলিতে আহত ২ ভারতীয় নাগরিক রংপুর মেডিকেলে চিকিৎসাধীন আলফাডাঙ্গায় এসএসসি’র জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন

শুল্ক ফাঁকি দিয়ে ৩২ হাজার শলাকা বিদেশি সিগারেটসহ একজন আটক

Reporter Name
Update : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অভিযান চালিয়ে ৩২ হাজার শলাকা বিদেশি সিগারেটসহ জাহাঙ্গীর হোসেন (৪৪) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় সিগারেট পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।

গ্রেপ্তারকৃত জাহাঙ্গীর হোসেন কমলগঞ্জের শিংরাউলী, ঈদগাঁ টিলা এলাকার মৃত তৈয়ব আলীর ছেলে।মঙ্গলবার (২২শে সেপ্টেম্বর) বিকেলে শ্রীমঙ্গল থানার একটি বিশেষ অভিযান চলাকালে গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, একটি প্রাইভেটকারযোগে বিদেশি সিগারেট উপজেলার নারায়ণছড়া এলাকায় নিয়ে আসা হচ্ছে। খবর পেয়ে পুলিশ শ্রীমঙ্গলের ৫নং কালাপুর ইউনিয়নের নারায়ণছড়া এলাকায় মাইজদিহি চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম পাশে ইটসলিং রাস্তার ওপর অবস্থান নেয়।

পরে একটি প্রাইভেটকার সেখানে আসলে পুলিশ সিগন্যাল দিয়ে গাড়িটি থামায়। এ সময় গাড়ি থেকে নেমে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে জাহাঙ্গীর হোসেনকে আটক করা হয়। পরে উপস্থিত স্থানীয়দের সামনে গাড়িটি তল্লাশি করে পেছনের যাত্রী বসার সিট থেকে পলিথিনে মোড়ানো ৮ কার্টুন ORIS ব্র্যান্ডের বিদেশি সিগারেট উদ্ধার করা হয়।উদ্ধারকৃত ৮ কার্টুনে সর্বমোট ৩২ হাজার শলাকা সিগারেট পাওয়া যায়।। এ ছাড়া সিগারেট পরিবহনে ব্যবহৃত ঢাকা মেট্রো-গ-১২-৭৭৭৭ নম্বরের হালকা সবুজ রঙের একটি পুরাতন প্রাইভেটকার জব্দ করা হয়েছে।পুলিশের জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত ব্যক্তি শুল্ক ফাঁকি দিয়ে চোরাচালানের মাধ্যমে ভারত থেকে এসব সিগারেট বাংলাদেশে আনার কথা স্বীকার করেছে।এ ঘটনায় গ্রেপ্তারকৃত জাহাঙ্গীর হোসেনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে শ্রীমঙ্গল থানায় মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category