শিরোনাম:
সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে একটি মহল নির্বাচন বানচালের পায়তারা করছে- আজিজুল বারী হেলাল সাংবাদিক পরিবারের উপর আওয়ামী নেতা ও তার লোকজনের অতর্কিত সন্ত্রাসী গুরুত্বর আহত দুমকিতে ধানের শীষের উঠান বৈঠকে ভোট চাইলেন সুরাইয়া চৌধুরী সব ধর্মের মানুষকে বুকে ধারণ করে বাংলাদেশ গড়তে চাই: জামায়াত প্রার্থী অধ্যক্ষ আব্দুল  আলীম ফরিদপুরের আলফাডাঙ্গায় জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থীর জনসংযোগ ডুমুরিয়ায় মৎস্য ব্যবসায়ীদের উদ্যোগে ধানের শীষের পক্ষে লিফলেট বিতরণ ও আলোচনা সভা। দিঘলিয়ায় মাওঃ সাখাওয়াত হোসা দ্বাদশ তম শ্রীচৈতন্য জন্মোৎসব ও মেলা‌ এবং পঞ্চ দিবসীয় বৈষ্ণব সম্মেলনের শুভ সূচনা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়- শুভ সূচনা হলো রাজ্য স্তরের খাদি মেলা । কাঠালিয়ায় ৬০ জন মৎস্যজীবীর মাঝে বকনা বাছুর বিতরণ
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বি’চারের দাবিতে রংপুরে যুবদলের বিক্ষোভ

Reporter Name / ২৬৬ Time View
Update : বুধবার, ২১ আগস্ট, ২০২৪

রিয়াদ ইসলাম, রংপুর প্রতিনিধি: ছাত্র-জনতার রক্তস্নাত গণঅভ্যুত্থানে দেশত্যাগ করা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছে রংপুর মহানগর যুবদল। অন্যথায় বিগত সাড়ে ১৫ বছরে সংঘটিত গণহত্যার ইতিহাস ধামাচাপা পড়ে যাবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনটির নেতারা।বুধবার (২১ আগস্ট) দুপুরে আওয়ামী লীগ সরকারের শাসনামলের সকল গণহত্যায় জড়িত হুকুমদাতা, খুনি ও সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে রংপুর মহানগর যুবদল।

বুধবার দুপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রংপুর নগরীর গ্র্যান্ড হোটেল মোড়স্থ দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন রংপুর মহানগর যুবদলের আহ্বায়ক নুরুন্নবী চৌধুরী মিলন। এতে বক্তব্য দেন মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ জহির আলম নয়ন, সদস্যসচিব আতিকুল ইসলাম লেলিন প্রমুখ।যুবদল নেতারা বলেন, বিগত সাড়ে ১৫ বছরে হাজার হাজার বিরোধী নেতা-কর্মীকে খুন-গুম-জখম করা হয়েছে। ২৮ অক্টোবর লগি-বৈঠার তাণ্ডব, রাতের অন্ধকারে শাপলা চত্বরে শত শত আলেম-ওলামা, নিরীহ মাদরাসা ছাত্রদের পৈশাচিক কায়দায় হত্যা, মরদেহ গুম করা হয়েছে। নিরাপদ সড়ক আন্দোলন ও সর্বশেষ ছাত্র-জনতার গণঅভ্যুত্থানেও হাজারের বেশি শিশু-ছাত্র-যুবককে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে। বিরোধী রাজনৈতিক দলগুলোর নেতাদের মিথ্যা মামলায় আটক করে রিমান্ডের নামে নির্মম নির্যাতন ও নিপীড়ন করা হয়েছে। আওয়ামী লীগ একদলীয় শাসনব্যবস্থা কায়েম করে গত সাড়ে ১৫ বছরে খুন, গুম, হত্যা, ধর্ষণ, লুটপাট, অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতি করে দেশকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে। স্বৈরশাসক শেখ হাসিনা সকল হত্যাকাণ্ডের সরাসরি নির্দেশদাতা। তার হুকুমেই আওয়ামী লীগের অস্ত্রধারী বাহিনী ও প্রশাসনের লোকজন দেশে দুঃশাসন ও গণহত্যার নজির স্থাপন করেছিলেন। এখন তাদের বিচারের সময় এসেছে, যেখানেই থাকুক খুনিদের ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে।

সমাবেশে রংপুর মহানগর যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতা ছাড়াও বিভিন্ন ওয়ার্ড কমিটির নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। তারা শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের প্রতি দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category