শিরোনাম:
মেধাবী শিক্ষার্থীদের নিয়ে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ,রাষ্ট্র গঠনে বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে ভিপি রিয়াজুল ইসলাম রূপসায় ইউনিয়ন বিএনপির আয়োজনে গনমিছিল, পথসভা ও ধানেরশীষের পক্ষে গণসংযোগ অনুষ্ঠিত খুলনায় শিক্ষিকা স্ত্রী কে শিক্ষক স্বামী’র দারায় নির্যাতনের  অভিযোগ উঠেছে বিগত ১৭ বছর মানুষ ভোট থেকে বঞ্চিত হয়েছিলো- আজিজুল বারী হেলাল.  কোর্স ফি ছাড়া কম্পিউটার ট্রেনিং এর এক উজ্জ্বল নাম বাবুদা’র জাতীয় কম্পিউটার ট্রেনিং সেন্টার*  নির্বাচনী প্রচারণা শুরু করলেন বিএনপি মনোনীত প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু নড়াইলে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলামকে দল থেকে বহিষ্কার ৪৯ তম কলকাতা আন্তর্জাতিক বইমেলার প্রস্তুতি ও শুভ সূচনা নিয়ে সাংবাদিক সম্মেলন করলেন। কোর্স ফ্রি ছাড়া কম্পিউটার ট্রেনিং আর এক উজ্জ্বল নাম বাবুদার জাতীয় কম্পিউটার ট্রেনিং সেন্টার
শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

শেখ হাসিনার বিচারের দাবিতে উলিপুরে বিক্ষোভ

Reporter Name / ২৭৩ Time View
Update : শুক্রবার, ১৬ আগস্ট, ২০২৪

রুহুল আমিন রুকু, কুড়িগ্রাম,প্রতিনিধি: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের দাবিতে কুড়িগ্রামের উলিপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। বৃহস্পতিবার (১৫ আগস্ট) দুপুরে যুবদলের আয়োজনে বিএনপি কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সভাপতি ও সাবেক মেয়র চেয়ারম্যান হায়দার আলী মিয়া, সিনিয়র সহ-সভাপতি আব্দুর রশিদ, উপজেলা যুবদলের আহবায়ক তৌফিকুর রহমান লাভলু, সদস্য সচিব সামিউল ইসলাম শামীম, পৌর যুবদলের আহবায়ক আলমগীর হোসেন, তৌফিকুল রহমান তৌফিক, উপজেলা ছাত্রদলের আহবায়ক মাহমুদুল হাসান বিপুল, পৌর ছাত্রদলের সদস্য সচিব মাহবুবর রহমান সবুজ। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক এস.এম হাবীব নয়ন, আতাউর রহমান সবুজ, পৌর বিএনপির সভাপতি নুর মোহাম্মদ, যুবদল নেতা সাইদুর রহমান টিপু, আবুল হাসনাত রাজীবসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
সমাবেশে বক্তারা বলেন- শেখ হাসিনার নিদের্শে বিএনপির নেতাকর্মীদের ওপর অত্যাচার নির্যাতন চালিয়ে গুম খুন করা হয়েছে। এমনকি শেখ হাসিনার প্রত্যক্ষ মদদে ছাত্রজনতার আন্দোলনে গুলি চালিয়ে তাদের নির্মম ভাবে হত্যা করা হয়েছে। এ সময় তারা সকল হত্যাকান্ডের তদন্ত করে শেখ হাসিনার বিচারের দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category