শিরোনাম:
দ্বিতীয় দিনের নির্বাচনী প্রচারণায় মুখর নজরুল ইসলাম মঞ্জু মেধাবী শিক্ষার্থীদের নিয়ে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ,রাষ্ট্র গঠনে বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে ভিপি রিয়াজুল ইসলাম রূপসায় ইউনিয়ন বিএনপির আয়োজনে গনমিছিল, পথসভা ও ধানেরশীষের পক্ষে গণসংযোগ অনুষ্ঠিত খুলনায় শিক্ষিকা স্ত্রী কে শিক্ষক স্বামী’র দারায় নির্যাতনের  অভিযোগ উঠেছে বিগত ১৭ বছর মানুষ ভোট থেকে বঞ্চিত হয়েছিলো- আজিজুল বারী হেলাল.  কোর্স ফি ছাড়া কম্পিউটার ট্রেনিং এর এক উজ্জ্বল নাম বাবুদা’র জাতীয় কম্পিউটার ট্রেনিং সেন্টার*  নির্বাচনী প্রচারণা শুরু করলেন বিএনপি মনোনীত প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু নড়াইলে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলামকে দল থেকে বহিষ্কার ৪৯ তম কলকাতা আন্তর্জাতিক বইমেলার প্রস্তুতি ও শুভ সূচনা নিয়ে সাংবাদিক সম্মেলন করলেন।
শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

শ্যামলাগাছি লতিফিয়া এতিমখানা ও মাদ্রাসার দায়িত্ব নিলেন বিএনপি নেতা মোস্তফা কামাল মিন্টু

Reporter Name / ৩৪ Time View
Update : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫

এস এম মামুন, যশোর

যশোরের শার্শা উপজেলার শ্যামলাগাছি লতিফিয়া এতিমখানা ও মাদ্রাসার দীর্ঘদিনের পরিচালক মিজানুর রহমান মিজান একটি হত্যা মামলায় দণ্ডপ্রাপ্ত হয়ে কারাগারে আত্মহত্যা করেন। ঘটনার দুই দিন পর মানবিক দায়িত্ববোধ থেকে এতিমখানা ও মাদ্রাসার পাশে দাঁড়ালেন শার্শা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু।রোববার শীতবস্ত্র হিসেবে কম্বল নিয়ে তিনি এতিমখানা ও মাদ্রাসায় উপস্থিত হন। এ সময় তিনি প্রতিষ্ঠানটির এতিম শিশুদের সার্বিক দায়িত্ব নিজ কাঁধে তুলে নেওয়ার ঘোষণা দেন। অ্যাডভোকেট মিন্টু জানান, আজ থেকে এতিমখানা ও মাদ্রাসায় অবস্থানরত সকল এতিম শিশুর থাকা, খাওয়া, পড়াশোনা ও চিকিৎসাসহ যাবতীয় খরচ তিনি নিজ দায়িত্বে বহন করবেন।

তিনি বলেন, “এই শিশুরা কারও বোঝা নয়, তারা আমাদের ভবিষ্যৎ। তাদের কষ্টের দিনে পাশে দাঁড়ানো মানবিক ও নৈতিক দায়িত্ব। যতদিন আল্লাহ শক্তি দেন, ততদিন আমি তাদের পাশে থাকবো।”এ সময় এতিমখানা ও মাদ্রাসার শিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। তারা অ্যাডভোকেট মিন্টুর এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানান এবং তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
স্থানীয়দের মতে, এমন উদ্যোগ সমাজের বিত্তবান ও দায়িত্বশীল ব্যক্তিদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category