শিরোনাম :
আগুনে পুড়ে যাওয়া বাড়ির মালিককে কেয়ার বাংলাদেশের রিলিফ প্যাক প্রদান হাজীগঞ্জ পৌর ৭ নম্বর ওয়ার্ডে বিএনপি নেতা রহমান মিজির কবর জিয়ারত ও গণসংযোগে অ্যাডভোকেট ওমর ফারুক টিটু পাইকদীতে নির্যাতনের শিকার বৃদ্ধা মা, ছেলে-পুত্রবধূর বিরুদ্ধে থানায় অভিযোগ রূপসায় ১০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মোরেলগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর আচমকা পরিদর্শন হাজীগঞ্জে ব্যবসায়ীর বসতঘরে দুর্ধর্ষ চুরির অভিযোগ, নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুটের দাবি বেরোবির ট্রেজারার নিয়োগ নিয়ে প্রশ্ন, সামাজিক মাধ্যমে নানা অভিযোগ বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রত্যয়: দেশ এডিশন-এর হাজীগঞ্জ প্রতিনিধি হলেন মো: আশিক এলাহী সোনারগাঁয়ে তীব্র গ্যাস সংকট, ১৮ সিএনজি ফিলিং স্টেশন বন্ধ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন হাফিজ উদ্দিন আহমদ
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক মহিউদ্দিন আল আজাদের ওপর হামলা, প্রতিবাদে হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নিন্দা 

Reporter Name
Update : বুধবার, ১৭ জুন, ২০২৬

নিজস্ব প্রতিনিদি হাজীগঞ্জ চাঁদপুর। চাঁদপুরের হাজীগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক ও হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কার্যকরী কমিটির সদস্য মহিউদ্দিন আল আজাদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সংগঠনটির নেতারা।

আজ মঙ্গলবার (১৬ জুন) সকালে হাজীগঞ্জ প্রেসক্লাবে এ হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়েছে। হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির পক্ষ থেকে জানানো হয়, একদল দুর্বৃত্ত প্রেসক্লাবে প্রবেশ করে মহিউদ্দিন আল আজাদের ওপর হামলা চালায়। এ ঘটনায় হোটেল মালিক ওমর ফারুক লিটন ও তার ছেলে তাহমিদ কে আটক করে থানা পুলিশ।

সংগঠনের নেতারা দাবি করেন, এর আগের দিন সোমবার সাপ্তাহিক ত্রিনদী পত্রিকার অনলাইন সংস্করণে হাজীগঞ্জ বাজারের ‘মাতৃমায়া আবাসিক হোটেল’-এ কথিত অবৈধ কার্যক্রম নিয়ে একটি সংবাদ প্রকাশ করেন মহিউদ্দিন আল আজাদ। সংবাদ প্রকাশের পর ওই হোটেলের মালিক ওমর ফারুক লিটন তাঁকে মুঠোফোনে হুমকি দেন বলেও অভিযোগ করা হয়।

হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি সাইফুল ইসলাম সিফাত ও সাধারণ সম্পাদক খন্দকার আরিফসহ সংগঠনের নেতৃবৃন্দ এক বিবৃতিতে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তাঁরা হামলাকারীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।

স্থানীয় সাংবাদিকেরা বলেন, সংবাদ প্রকাশের কারণে কোনো সাংবাদিকের ওপর হামলার ঘটনা স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকিস্বরূপ। তাঁরা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category