শিরোনাম :
নাগরিক অধিকার ও জবাবদিহি জোরদারে রংপুরে দুই সংলাপ রূপসায় ট্রাক্টর ব্যবহার নিয়ে বিরোধ, দুই পক্ষের দুইজন আহত খুলনার দৌলতপুরে এসআরবির সঙ্গে সন্দেহভাজন মাদক কারবারি ও সন্ত্রাসীদের গুলি বিনিময়, বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার What to Examine Before Trusting a Chill4Reel Casino Sign Up রূপসায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত Longfu88 Login Problems Explained With Practical Checks for Browser and Mobile Users Johnniekashkings Sports Betting Review Covering Markets, Odds and Platform Usability ‎রংপুরের তারাগঞ্জে ভাড়া নিয়ে তর্ক, চলন্ত বাস থেকে ধাক্কা মেরে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ রূপসায় এসআরবি-৬ এর পৃথক অভিযানে ৮২ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার Pokiepop Casino No Deposit Offers and Terms to Check Carefully
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন

সড়ক-মহাসড়কে পশুর হাট বসানো যাবে না, সাফ জানিয়ে দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

Reporter Name
Update : মঙ্গলবার, ৫ মে, ২০২৬

নিজস্ব প্রতিনিদি আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে সড়ক, মহাসড়ক ও রেললাইনের ওপর কোনোভাবেই কোরবানির পশুর হাট বসাতে দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সোমবার (৪ মে) এক উচ্চপর্যায়ের বৈঠক শেষে তিনি এ নির্দেশনার কথা জানান। তিনি বলেন, ঈদে মানুষের যাতায়াত নির্বিঘ্ন রাখতে সড়কের ওপর কোনো ধরনের হাট বসানো যাবে না এবং এ বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, সড়ক, রেলপথ ও নৌপথে শৃঙ্খলা বজায় রাখতে সংশ্লিষ্ট সকল সংস্থাকে সমন্বিতভাবে কাজ করতে নির্দেশ দেওয়া হয়েছে। ফেরিঘাটগুলোতে যাত্রী নামিয়ে নিরাপদভাবে পারাপারের ব্যবস্থাও নিশ্চিত করতে বলা হয়েছে।

এছাড়া ঈদযাত্রা নিরাপদ করতে মহাসড়কে মনিটরিং জোরদার করা হবে। দুর্ঘটনা মোকাবেলায় ট্রমা সেন্টারগুলো সক্রিয় রাখা এবং হাসপাতালগুলোকে প্রস্তুত রাখার নির্দেশনাও দেওয়া হয়েছে।

সরকারের এই সিদ্ধান্তে ঈদযাত্রা আরও নিরাপদ ও স্বস্তিদায়ক হবে বলে আশা করা হচ্ছে। সড়ক দখল করে পশুর হাট বসানোর দীর্ঘদিনের ভোগান্তি এবার কমবে বলেও মনে করছেন সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category