শিরোনাম:
দিঘলিয়ায় পিতামাতার সাথে অভিমান করে গলায় ফাঁস লাগিয়ে এক এইচএসসি পরীক্ষার্থীর আত্নহত্যা ছাতক এসপিপিএম উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান জামালগঞ্জে ৪ কেজি গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার‌ করেছে থানা পুলিশ ছাতকে স্ত্রী’ হত্যা মামলায় স্বামী সাদ্দামকে কারাগারে প্রেরণ রাণীশংকৈলে পিআইও’র বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সংবাদ সম্মেলন, মামলা প্রত্যাহারের দাবি আঞ্জুমান দলিল হারুন স্বাস্থ্য সেবা প্রশিক্ষণ কেন্দ্রের তদরকি কমিটি পুণঃগঠন ও সেবা সমূহ কৃষিই দেশের অর্থনীতির চাবিকাঠি কৃষক বাঁচাতে খাল খননের বিকল্প নেই : পানিসম্পদ মন্ত্রী হজে যাওয়ার আগে সিংড়ায় হাজিদের মিলনমেলা রংপুর মহানগর গণঅধিকার পরিষদে আলোচনা সভা অনুষ্ঠিত ‎বদরগঞ্জে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় জোটের লিফলেট বিতরণ কর্মসূচি পালন 
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

সপ্তাহজুড়ে বৃষ্টি অব্যাহত থাকতে পারে

Reporter Name / ২৮৮ Time View
Update : সোমবার, ১৯ আগস্ট, ২০২৪

রাসেল আকবর,নিজস্ব,প্রতিনিধি: সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে সারাদেশে বৃষ্টি হচ্ছে। গত দুই সপ্তাহজুড়ে দেশের প্রায় সব জেলায় হালকা থেকে অতিভারী বৃষ্টি হচ্ছে। এই সপ্তাহজুড়ে বৃষ্টিপাত অব্যাহত থাকবে। আগামী সপ্তাহ থেকে বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পাবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

সোমবার (১৯শে আগস্ট) সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

ছবি সংগ্রহীত:

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক ইবি নিউজ ২৪ গণমাধ্যমকে জানিয়েছেন, এই সপ্তাহের বাকি দিনগুলোতে সারাদেশে বৃষ্টিপাত অব্যাহত থাকবে। শুধু দেশের উত্তরাঞ্চলে বৃষ্টি কিছুটা কম হতে পারে। আগামী সপ্তাহ থেকে বৃষ্টিপাতের পরিমাণ কমতে পারে।

আজ সোমবারের পূর্বাভাস জানিয়ে তিনি বলেন, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এ সময় সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

তিনি আরও জানান, আগামীকাল মঙ্গল ও বুধবার দেশের সব বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এদিকে বঙ্গোপসাগরে অবস্থানরত সুষ্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে একই এলাকায় লঘুচাপ আকারে অবস্থান করছে। মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, লঘুচাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশ হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে।

জানা গেছে, রোববার সকাল থেকে আজ সোমবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ ১৪১ মিলিমিটার বৃষ্টি হয়েছে কক্সবাজারে। সর্বোচ্চ ৩৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল সিলেটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category