শিরোনাম :
‎লোহানীপাড়ার এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে পাশে থাকার ঘোষণা রায়হান কবির মিল্টনের ‎ ‘সামনে হুজুর, পেছনে দুশমনি’—বিরোধিতাকারীদের নিয়ে মুফতি সালেহর ফেসবুক পোস্ট রংপুরে ইয়াবা বিক্রির সময় যুবদল নেতাসহ গ্রেপ্তার ২ ইসলামের স্বার্থেই জোট হয়েছিল , ইসলামের স্বার্থেই বেরিয়ে এসেছি: ফয়জুল করীম বাংলাদেশে কেয়ামত পর্যন্ত ঘুষ-দুর্নীতি বন্ধ হবে না: মুফতি ফয়জুল করীম সৌদি আরবে সোফা কারখানায় অগ্নিকাণ্ডে বাংলাদেশি শ্রমিকদের মর্মান্তিক মৃত্যু ক্ষতিপূরণের অর্থ অনিয়ম বরদাশত করা হবে না। এন. এম. ঈসা মোরেলগঞ্জে দৈনিক ইত্তেফাক প্রতিনিধির পিতার ইন্তেকাল: মোরেলগঞ্জে দৈনিক ইত্তেফাক প্রতিনিধির বাবার ইন্তেকাল খুলনায় পিকআপের ধাক্কায় ভ্যানচালক নিহত, চালকসহ আটক ২ শরণখোলায় কোডেকের সংলাপ অনুষ্ঠিত
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন

সাংবাদিকদের লক্ষ্য করে গুলিবর্ষণ।প্রেসক্লাবে গিয়ে নিরাপত্তার আশ্বাস দিলেন পুলিশ কমিশনার

মোঃ মাসুম সরদার
Update : বুধবার, ১৫ জুলাই, ২০২৬

 খুলনায় কয়েকজন সাংবাদিককে লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার পরপরই বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পুলিশ কমিশনার প্রেসক্লাব খুলনায় গিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস দেন।

বুধবার (১৫ জুলাই) রাত ১২টা ১৫ মিনিটের দিকে খুলনা থানাধীন জাতিসংঘ পার্কের পশ্চিম পাশে আব্দুল জলিল শেখের পানের দোকানের সামনে এসএ টিভি খুলনার ব্যুরোচিফ ও খুলনা মহানগর বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক রকিবুল ইসলাম মতি, দৈনিক বিজনেস স্ট্যান্ডার্ডের খুলনা প্রতিনিধি শেখ আওয়াল, স্টার টিভির প্রতিনিধি রফিউল ইসলাম টুটুল এবং আমাদের সময়ের খুলনা প্রতিনিধি হুমায়ুন কবির রানা চা পান করছিলেন। এ সময় হেলমেট পরিহিত এক অজ্ঞাত সন্ত্রাসী মোটরসাইকেলে এসে তাদের লক্ষ্য করে এক রাউন্ড গুলি ছোড়ে। তবে গুলিটি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় কেউ হতাহত হননি। পরে হামলাকারী দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
ঘটনার খবর পেয়ে পুলিশ কমিশনার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রেসক্লাব খুলনায় উপস্থিত হন। সেখানে তিনি সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করে ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন এবং বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।
তিনি আরও জানান, ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে। একই সঙ্গে পিবিআই, সিআইডি, র‍্যাব, ডিবি কেএমপি ও কেএমপির অপরাধ শাখাকে ঘটনার রহস্য উদঘাটনে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।
মতবিনিময় সভায় পুলিশ কমিশনার বলেন, দীর্ঘদিন ধরে খুলনায় সাংবাদিকদের ওপর এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটেনি। ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধে পুলিশ ও সাংবাদিক সমাজ পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কাজ করবে।

এদিকে, পুলিশ কমিশনারের প্রেসক্লাব পরিদর্শন, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং দ্রুত তদন্তের আশ্বাসে সাংবাদিক সমাজ সন্তোষ প্রকাশ করে। প্রেসক্লাব খুলনার সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম বলেন, পুলিশ কমিশনারের আন্তরিকতা ও দ্রুত পদক্ষেপে সাংবাদিকদের মধ্যে আস্থা সৃষ্টি হয়েছে এবং ঘটনার সুষ্ঠু তদন্তের বিষয়ে তারা আশাবাদী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category