শিরোনাম:
মেধাবী শিক্ষার্থীদের নিয়ে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ,রাষ্ট্র গঠনে বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে ভিপি রিয়াজুল ইসলাম রূপসায় ইউনিয়ন বিএনপির আয়োজনে গনমিছিল, পথসভা ও ধানেরশীষের পক্ষে গণসংযোগ অনুষ্ঠিত খুলনায় শিক্ষিকা স্ত্রী কে শিক্ষক স্বামী’র দারায় নির্যাতনের  অভিযোগ উঠেছে বিগত ১৭ বছর মানুষ ভোট থেকে বঞ্চিত হয়েছিলো- আজিজুল বারী হেলাল.  কোর্স ফি ছাড়া কম্পিউটার ট্রেনিং এর এক উজ্জ্বল নাম বাবুদা’র জাতীয় কম্পিউটার ট্রেনিং সেন্টার*  নির্বাচনী প্রচারণা শুরু করলেন বিএনপি মনোনীত প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু নড়াইলে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলামকে দল থেকে বহিষ্কার ৪৯ তম কলকাতা আন্তর্জাতিক বইমেলার প্রস্তুতি ও শুভ সূচনা নিয়ে সাংবাদিক সম্মেলন করলেন। কোর্স ফ্রি ছাড়া কম্পিউটার ট্রেনিং আর এক উজ্জ্বল নাম বাবুদার জাতীয় কম্পিউটার ট্রেনিং সেন্টার
শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

সাংবাদিকদের সাথে গণমাধ্যম সংস্কার কমিশনের মতবিনিময় সভা

Reporter Name / ১৪৯ Time View
Update : মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫

গোলাম কিবরিয়া পলাশ, ব্যুরো চিফ, ময়মনসিংহঃ
ময়মনসিংহ বিভাগের প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে গণমাধ্যম সংস্কার কমিশনের মতবিনিময় সভা (২৮ জানুয়ারি মঙ্গলবার) অনুষ্ঠিত হয়েছে। ময়মনসিংহ জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে গণমাধ্যম সংস্কার কমিশনের আয়োজনে বিভাগের নেত্রকোনা, শেরপুর, জামালপুর ও ময়মনসিংহ জেলার শতাধিক সাংবাদিকের সাথে এ সভা অনুষ্ঠিত হয়।

গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদের নেতৃত্বে মতবিনিময় সভায় কমিশন সদস্য আখতার হোসেন খান ও মোস্তফা সবুজ অংশগ্রহণ করেন। সভার প্রথম পর্বে উপস্থিত সাংবাদিকগণ সংস্কার কমিশনের কাছে বিভিন্ন প্রস্তাবনা পেশ করেন। সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নিশ্চিতকরণ, সম্মানজনক বেতন কাঠামো বাস্তবায়ন, মিডিয়া হাউজগুলোর যথাযথ তদারকি, সাংবাদিকদের জন্য নীতিমালা প্রণয়ন, প্রশিক্ষণের ব্যবস্থা, সাংবাদিক সুরক্ষায় আইন প্রণয়ন, জব সিকিউরিটি প্রভৃতি বিষয়সমূহে সংস্কার কমিশনের পদক্ষেপ কামনা করেন।

গণমাধ্যমের সংস্কারে বিভিন্ন পরামর্শ কমিশনের সদস্যগণ লিপিবদ্ধ করেন। কমিশন প্রধান বলেন, গণমাধ্যমের সার্বিক উন্নয়নে সংস্কারের বিষয়টি কমিশনের হাতে না থাকলেও সাংবাদিকদের সুপারিশসমূহ সরকারের কাছে পৌঁছে দেয়া হবে। গণমাধ্যমের সংস্কার করা জরুরি। প্রেস কাউন্সিলকে কার্যকর করতে হবে। সাংবাদিকদের সুরক্ষায় নীতিমালা প্রণয়ন এবং তা কার্যকর করা প্রয়োজন। স্বাধীন সাংবাদিকতার পরিবেশ এবং সাংবাদিকদের মর্যাদা ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে। বেতন কাঠামো নির্ধারণ ও ওয়েজবোর্ড যথাযথ বাস্তবায়ন বিষয়ে সুপারিশ করা হবে।

তিনি বলেন, সাংবাদিক ইউনিয়নগুলোকে সকল বিভক্তির ঊর্ধ্বে উঠে কার্যকর করতে হবে। সাংবাদিকদের পেশার স্বার্থেই একতাবদ্ধ শক্তিশালী সাংবাদিক ইউনিয়ন গঠন জরুরী। আর তা নিশ্চিতে সাংবাদিকদেরই সর্বাগ্রে পদক্ষেপ গ্রহণ করতে হবে। কমিশন প্রধান বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের কাছ থেকে প্রাপ্ত সুপারিশসমূহ গুরুত্ব সহকারে সরকারের কাছে পৌঁছে দেয়া হবে বলে জানান। মতবিনিময় সভায় ময়মনসিংহ বিভাগের চার জেলার বিভিন্ন পর্যায়ের গণমাধ্যমকর্মীগণ অংশগ্রহণ করেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category