শিরোনাম:
রূপসায় একাধিক ছাত্রকে বিকৃত যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসার শিক্ষক আটক রংপুরে মসজিদের মিম্বর থেকে জাতীয় সংসদে  আলেম নুরুল আমিন রূপসায় অবৈধ কয়লার চুল্লি গুড়িয়ে দিলেন উপজেলা প্রশাসন বাগেরহাট-১ আসনে ভোট পুর্নগণনার আবেদন মোরেলগঞ্জেনবনির্বাচিত এমপিকে নিয়ে জামায়াতের শোকরানা সভা দিঘলিয়ায় সাংবাদিকদের সংবাদ সংগ্রহে বাধা,  ঐতিহাসিক দিন: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একসঙ্গে আলফাডাঙ্গায় মোটর সাইকেল চুরি ২ জন আটক পরিবেশ-বন ও জলবায়ু মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন। আজিজুল বারী হেলাল বাগেরহাটের কচুয়ায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মাঝে নির্বাচন-পরবর্তী সহিংসতায় ওসমান গনি সরদার (২৯) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

সাবেক এমপি সালাম মুর্শেদীসহ ৬৮ জনের নামে মামলা

Reporter Name / ২৪৪ Time View
Update : বুধবার, ২৮ আগস্ট, ২০২৪

দিঘলিয়া(খুলনা)প্রতিনিধি: খুলনা-৪ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদীসহ ৬৮ জনের নামে মামলা হয়েছে। মঙ্গলবার (২৭ আগস্ট) বিএনপি কর্মী সোহেল পারভেজ কাকন বাদী হয়ে দিঘলিয়া থানায় এ মামলা করেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২২ সালের ২৫ আগস্ট বিকেলে কেন্দ্রীয় বিএনপি নেতা আজিজুল বারী হেলাল দলীয় নেতাকর্মী নিয়ে একটি সংবর্ধনা অনুষ্ঠানে যাওয়ার জন্য দিঘলিয়া ফেরিঘাট-সংলগ্ন পাকা রাস্তায় পার্শ্ববর্তী স্থানে অবস্থান করেন। এ সময় সাবেক সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদীসহ আসামিদের নিয়ে রাইফেল, বন্দুকসহ নানা অস্ত্রে সজ্জিত হয়ে বিএনপি নেতা আজিজুল বারী হেলালের গাড়ি বহরে নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা করেন। হামলাকারীরা গুলি করার পাশাপাশি বোমা বিস্ফোরণও ঘটায়।

এ ছাড়া রামদায়ের কোপে বিএনপি নেতা খান মোহাম্মদ, সাজ্জাদসহ বেশ কয়েকজন রক্তাক্ত জখম হন। এ ঘটনায় আব্দুস সালাম মুর্শেদীসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৬৮ জনের নাম উল্লেখ এবং ২০/২৫জনকে অজ্ঞাত আসামি করে মামলা করা হয়েছে।

খুলনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, সাবেক সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদীসহ ৬৮ জনের নামে মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category