শিরোনাম:
মেধাবী শিক্ষার্থীদের নিয়ে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ,রাষ্ট্র গঠনে বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে ভিপি রিয়াজুল ইসলাম রূপসায় ইউনিয়ন বিএনপির আয়োজনে গনমিছিল, পথসভা ও ধানেরশীষের পক্ষে গণসংযোগ অনুষ্ঠিত খুলনায় শিক্ষিকা স্ত্রী কে শিক্ষক স্বামী’র দারায় নির্যাতনের  অভিযোগ উঠেছে বিগত ১৭ বছর মানুষ ভোট থেকে বঞ্চিত হয়েছিলো- আজিজুল বারী হেলাল.  কোর্স ফি ছাড়া কম্পিউটার ট্রেনিং এর এক উজ্জ্বল নাম বাবুদা’র জাতীয় কম্পিউটার ট্রেনিং সেন্টার*  নির্বাচনী প্রচারণা শুরু করলেন বিএনপি মনোনীত প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু নড়াইলে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলামকে দল থেকে বহিষ্কার ৪৯ তম কলকাতা আন্তর্জাতিক বইমেলার প্রস্তুতি ও শুভ সূচনা নিয়ে সাংবাদিক সম্মেলন করলেন। কোর্স ফ্রি ছাড়া কম্পিউটার ট্রেনিং আর এক উজ্জ্বল নাম বাবুদার জাতীয় কম্পিউটার ট্রেনিং সেন্টার
শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

সিংড়ায় বিয়াশ নূরানী ক্যাডেট মাদ্রাসার উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন

Reporter Name / ৫৬ Time View
Update : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫

তানজিল হোসেন, সিংড়া (নাটোর) প্রতিনিধি:নাটোরের সিংড়ায় বিয়াশ দারুস সুন্নাহ নূরানী ক্যাডেট মাদ্রাসার উদ্যোগে মহান জাতীয় বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে।মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ৯টায় দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য বিজয় র‍্যালি বের করা হয়। র‍্যালিতে প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবকসহ প্রায় দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

র‍্যালিটি এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিয়াশ উচ্চ বিদ্যালয় মাঠে এসে শেষ হয়।র‍্যালি শেষে সেখানে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন নূরানী ক্যাডেট মাদ্রাসার পরিচালক মাওলানা মো. শাহাদাৎ হোসাইন। প্রতিষ্ঠানের সহ-পরিচালক মাওলানা সোহেল রানার সঞ্চালনায় বক্তব্য রাখেন মাওলানা মোস্তাক বিন সুলতান, মাওলানা আব্দুল্লাহ ও মাওলানা সাব্বির হোসেনসহ অন্যান্যরা। বক্তারা মহান মুক্তিযুদ্ধ ও বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরেন।

আলোচনা সভা শেষে দোয়া পরিচালনা করেন মাওলানা মো. মখলেছুর রহমান।এছাড়াও দিবসটি উপলক্ষে প্রতিষ্ঠানের উদ্যোগে শুদ্ধ কুরআন তেলাওয়াত, ইসলামী সংগীত ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে কোমলমতি শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category