শিরোনাম :
রূপসায় বৃত্তিপ্রাপ্ত অসচ্ছল মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে স্কুল ব্যাগ ও ফুটবল বিতরণ ইট শিল্প রক্ষা ও পরিবেশবান্ধব প্রযুক্তির বার্তা নিয়ে কুষ্টিয়ায় ‘বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমাবেশ অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে খুলনা জেলা তাঁতী দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত  মোরেলগঞ্জ বাজারে শ্রমিকের মরদেহ উদ্ধার আদর্শ ইউনিয়ন গড়তে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন তরুন প্রার্থী রাকিব আহমেদ। কোতয়ালী থানার বিশেষ অভিযানে ১২ আসামি গ্রেফতার, ৪০ লিটার চোলাই মদ উদ্ধার কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতে মাংস ব্যবসায়ীকে অর্থদন্ড শ্রীমঙ্গলে বাস স্টপেজের দাবিতে মানববন্ধন কাপ্তাইয়ে ধনিয়া চাষে কৃষকের ঘাম, খরচের তুলনায় মিলছে না কাঙ্ক্ষিত লাভ বাঁশের সাঁকোই ৩০ গ্রামের একমাত্র ভরসা
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন

হাজীগঞ্জে পৃথক দুই অভিযানে ১৫ পিস ইয়াবা ও ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার, মাদক মামলার আসামি গ্রেপ্তার

Reporter Name
Update : বুধবার, ২২ জুলাই, ২০২৬

হাজীগঞ্জে পৃথক দুই অভিযানে ১৫ পিস ইয়াবা ও ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার, মাদক মামলার আসামি গ্রেপ্তার

দৈনিক  ইবি নিউজ ডেক্সট  :

চাঁদপুরের হাজীগঞ্জে পৃথক দুটি মাদকবিরোধী অভিযানে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে হাজীগঞ্জ থানা পুলিশ। এ সময় এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, ২১ জুলাই রাতে বিশেষ অভিযানের অংশ হিসেবে এসআই (নিঃ) নূরে আলম সঙ্গীয় ফোর্স নিয়ে হাজীগঞ্জ পৌরসভার টোরাগড় এলাকার কাজী বাড়িতে অভিযান পরিচালনা করেন। এ সময় দেলোয়ার হোসেন দেলু (৪০) নামে এক ব্যক্তিকে তার বসতঘর থেকে গ্রেপ্তার করা হয়। পরে তার ঘরের খাটিয়ায় বিছানো তোশকের নিচ থেকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃত দেলোয়ার হোসেন দেলু টোরাগড় (কাজী বাড়ি) এলাকার মৃত রতন কাজীর ছেলে। এ ঘটনায় হাজীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) এর ১০(ক) ধারায় মামলা (নং-১৯, তারিখ: ২২ জুলাই ২০২৬) দায়ের করা হয়েছে। বুধবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশের সিডিএমএস তথ্য পর্যালোচনায় জানা যায়, দেলোয়ার হোসেন দেলুর বিরুদ্ধে এর আগে হাজীগঞ্জ থানায় ১১টি মাদক মামলা রয়েছে।

অন্যদিকে, একই রাতে এসআই (নিঃ) নূর মোহাম্মদের নেতৃত্বে হাজীগঞ্জ উপজেলার বাকিলা ইউনিয়নের খলাপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ইমাম আলীর নতুন বাড়ির পুকুর সংলগ্ন জাহাঙ্গীর আলমের গ্যারেজঘরে রাখা একটি কাগজের বক্সের ভেতর থেকে সাদা পলিথিনে মোড়ানো ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করে জব্দ করা হয়।

এ ঘটনায় হাজীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) এর ১৯(ক) ধারায় মামলা (নং-১৮, তারিখ: ২২ জুলাই ২০২৬) রুজু করা হয়েছে।

হাজীগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে তাদের বিশেষ অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category