শিরোনাম :
বদরগঞ্জের ৯ নং দামোদরপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা রাকিবুল ইসলামের বদরগঞ্জে ব্যবসায়ীর মোটরসাইকেলে আগুন, বাড়িতে ঢুকে স্বর্ণালংকার ও নগদ টাকা লুটের অভিযোগ ‎রংপুরে চারজনকে হত্যার রেশ না কাটতেই ফের একজন খুন ‎ লবণচরার চাঞ্চল্যকর ডাবল মার্ডার: মঞ্জুরুল হত্যা মামলার আসামি কদর ও ফারুক গ্রেপ্তার খুলনার রূপসায় অধ্যক্ষ খান আলমগীর কবিরের মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  লোহানীপাড়ায় অসহায় এক পরিবার কে ভ্যান দিলেন: রায়হান কবির মিল্টন প্রাইম মিনিস্টার গোল্ডকাপ উপলক্ষে রূপসায় ক্রীড়া সামগ্রী বিতরণ ‎বাড়ির ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় গণপতিসহ চারজনকে হত্যা: আটক ২ ‎ ‎রংপুরে ৪ খুন: বিদ্যুৎ-বিচ্ছিন্ন ছিল বাড়ির, চাঁদাবাজি-ডাকাতির সন্দেহ, আটক ২ ‎ডাকাতির ঘটনা থেকে সংঘটিত হত্যাকাণ্ড, ঘটনাস্থল পরিদর্শন করে ধারণা সিআইডির
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন

হাজীগঞ্জে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের মরণোত্তর বীমা দাবির চেক প্রদান ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

Reporter Name
Update : শনিবার, ১৮ জুলাই, ২০২৬
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; algolist: 0; multi-frame: 1; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: video;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 0;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 46;

চাঁদপুরের হাজীগঞ্জে সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির উদ্যোগে মরণোত্তর বীমা দাবির চেক প্রদান ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ জুলাই) সকাল ১১টায় হাজীগঞ্জ পশ্চিম বাজারস্থ নিউ শেরাটন হোটেলের দ্বিতীয় তলায় আয়োজিত এ অনুষ্ঠানে বিপুল সংখ্যক গ্রাহক, ইউনিট ম্যানেজার ও কোম্পানির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল হাজীগঞ্জ উপজেলার ৫নং সদর ইউনিয়নের কাজিরগাঁও গ্রামের মরহুমা হাজেরা বেগমের পরিবারের সদস্যদের হাতে ৯ লাখ ৯৫ হাজার ৭৪০ টাকার মরণোত্তর বীমা দাবির চেক তুলে দেওয়া। হয় এ সময় উপস্থিত অতিথিরা বলেন, সময়মতো বীমা দাবির অর্থ পরিশোধের মাধ্যমে সোনালী লাইফ ইন্স্যুরেন্স গ্রাহকদের আস্থা অর্জন করে চলেছে।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ মাওলানা ফয়েজ রেজা।

ঢাকা হেড অফিসের সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার মো. আকতার হোসেন আকাশের সভাপতিত্বে এবং হাজীগঞ্জ ব্রাঞ্চ ম্যানেজার মো. গোলাম সরোয়ারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন ঢাকা হেড অফিসের সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার ডা. মো. সারোয়ার হোসেন।

তিনি তাঁর বক্তব্যে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের বিভিন্ন বীমা সেবা, গ্রাহক সুবিধা এবং সময়মতো দাবি পরিশোধের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, গ্রাহকের আস্থা ও সেবার মান বজায় রাখাই প্রতিষ্ঠানের প্রধান লক্ষ্য।

এ সময় বক্তব্য রাখেন ইউনিট ম্যানেজার মাইনুদ্দীন মাহাচান, সফিকুল ইসলাম, রাহিমা আক্তার, মো. কাউছার উদ্দিন, ফয়সাল হোসেন, মহিমা আক্তার, কামরুল হাসান, আব্দুর রহমান ও সালমা আক্তার।

বক্তারা গ্রাহকদের বীমার গুরুত্ব সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান জানান এবং ভবিষ্যতেও সোনালী লাইফ ইন্স্যুরেন্সের সেবার মান আরও উন্নত করার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠান শেষে উপস্থিত গ্রাহকদের সঙ্গে মতবিনিময় ও শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে সমাবেশের সমাপ্তি ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category