শিরোনাম :
কাউনিয়ায় ফ্যামিলি কার্ড নিয়োগে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি গণঅধিকার পরিষদ নেতার বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে এক দীর্ঘ অধ্যায়ের নাম আজ তাঁর জন্মদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজ ৫১ তম মৃত্যুবার্ষিকী ‎সকালবেলা পত্রিকায় খবর প্রকাশের পর বদরগঞ্জের সমাজসেবা কর্মকর্তা শরিফুল ইসলাম ঢাকায় ওএসডি ‎ খুলনায় আত্মপ্রকাশ করলো খুলনা জেলা সাংবাদিক ঐক্য পরিষদ রাজশাহীতে পৃথক মাদকবিরোধী অভিযানে ৭ জন গ্রেপ্তার ইসলামী আন্দোলন খুলনা জেলা পূর্ব শাখার নতুন কমিটির পরিচিতি সভা ও শপথ অনুষ্ঠিত হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেল কনিজ ফাতেমা,স্বপ্ন আদর্শ শিক্ষক হওয়ার চাঁদপুরে সাগরিকা ট্রেনের নিচে কা”টা পড়ে নবম শ্রেণির স্কুলছাত্রীর মৃ”ত্যু দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জলাবদ্ধতা নিরসন: বৈজ্ঞানিক ব্যবস্থাপনা ও ‘টিআরএম’ বাস্তবায়নের তাগিদ
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন

হাজীগঞ্জ জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

Reporter Name
Update : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

  • হাজীগঞ্জ জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
    নিজস্ব প্রতিবেদক:
    চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার জয়শরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬ উপলক্ষে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ইবনে আল জায়েদ হোসেন
    অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন হাজীগঞ্জ উপজেলা সরকারি প্রাথমিক শিক্ষা অফিসার মো. মাহবুবুর রহমান, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. তোফাজ্জল হোসেন এবং উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মিজানুর রহমান পাটোয়ারী
    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জয়শরা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. ইসমাইল হোসেন। সঞ্চালনায় ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. হাসিবুর রহমান
    বক্তারা তাদের বক্তব্যে শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা ও নৈতিক মূল্যবোধ বিকাশে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধি, সুস্থ প্রতিযোগিতার মনোভাব গড়ে তোলা এবং ভবিষ্যতে যোগ্য নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
    পরে বিভিন্ন ইভেন্টে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেন অতিথিরা। অনুষ্ঠানে শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
    অনুষ্ঠিটির সার্বিক তত্ত্বাবধানে ছিল জয়শরা যুবসমাজ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category