শিরোনাম :
‎লোহানীপাড়ার এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে পাশে থাকার ঘোষণা রায়হান কবির মিল্টনের ‎ ‘সামনে হুজুর, পেছনে দুশমনি’—বিরোধিতাকারীদের নিয়ে মুফতি সালেহর ফেসবুক পোস্ট রংপুরে ইয়াবা বিক্রির সময় যুবদল নেতাসহ গ্রেপ্তার ২ ইসলামের স্বার্থেই জোট হয়েছিল , ইসলামের স্বার্থেই বেরিয়ে এসেছি: ফয়জুল করীম বাংলাদেশে কেয়ামত পর্যন্ত ঘুষ-দুর্নীতি বন্ধ হবে না: মুফতি ফয়জুল করীম সৌদি আরবে সোফা কারখানায় অগ্নিকাণ্ডে বাংলাদেশি শ্রমিকদের মর্মান্তিক মৃত্যু ক্ষতিপূরণের অর্থ অনিয়ম বরদাশত করা হবে না। এন. এম. ঈসা মোরেলগঞ্জে দৈনিক ইত্তেফাক প্রতিনিধির পিতার ইন্তেকাল: মোরেলগঞ্জে দৈনিক ইত্তেফাক প্রতিনিধির বাবার ইন্তেকাল খুলনায় পিকআপের ধাক্কায় ভ্যানচালক নিহত, চালকসহ আটক ২ শরণখোলায় কোডেকের সংলাপ অনুষ্ঠিত
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন

হাজীগঞ্জ পৌর যুবদলের ২নং ওয়ার্ডের ৬ সদস্যের আংশিক কমিটি ঘোষণা

Reporter Name
Update : বুধবার, ২২ জুলাই, ২০২৬

হাজীগঞ্জ পৌর যুবদলের ২ নম্বর ওয়ার্ডের আংশিক কমিটি ঘোষণা, মাদক, ইভটিজিং ও কিশোর গ্যাং নির্মূলে জিরো টলারেন্সের অঙ্গীকার নিজস্ব প্রতিবেদক, হাজীগঞ্জ:

চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভা শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ২ নম্বর ওয়ার্ডের ৭ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

অনুমোদিত কমিটিতে শাহ পরান পণ্ডিত-কে সভাপতি, শফিকুল ইসলাম মুন্সি-কে সিনিয়র সহ-সভাপতি, কবির হোসেন মিয়াজী-কে সাধারণ সম্পাদক, হানিফ মিয়াজী-কে যুগ্ম সাধারণ সম্পাদক, শামীম বেপারী-কে সহ-সাধারণ সম্পাদক, হানিফ গাজী-কে সাংগঠনিক সম্পাদক এবং আলিমুল হক আমিন-কে সম্মানিত সদস্য করা হয়েছে।

কমিটি ঘোষণার পর নবনির্বাচিত নেতারা এক প্রতিক্রিয়ায় বলেন, তাদের ওপর আস্থা রাখায় চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের মাননীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হক-এর প্রতি তারা আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছেন। একই সঙ্গে হাজীগঞ্জ পৌর যুবদলের আহ্বায়ক, সদস্যসচিব এবং উপজেলা ও পৌর যুবদলের সকল নেতৃবৃন্দের প্রতিও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তারা।

নবগঠিত কমিটির নেতারা আরও বলেন, ২ নম্বর ওয়ার্ডকে মাদক, ইভটিজিং, কিশোর গ্যাং ও সকল ধরনের সামাজিক অপরাধমুক্ত করতে তারা ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করবেন। যুবসমাজকে ঐক্যবদ্ধ করে সামাজিক উন্নয়ন, জনসেবা এবং বিএনপির আদর্শ বাস্তবায়নে সক্রিয়ভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

অনুমোদনপত্রে উল্লেখ করা হয়েছে, অনুমোদনের তারিখ থেকে ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে হাজীগঞ্জ পৌরসভা যুবদলের আহ্বায়ক ও সদস্যসচিবের কাছে জমা দিতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category