শিরোনাম :
রংপুরে নারী পুলিশ সদস্যদের সক্ষমতা বৃদ্ধি ও জেন্ডার-সংবেদনশীল পুলিশিং জোরদারে কর্মশালা অনুষ্ঠিত বদরগঞ্জে শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ উঠেছে আরেক শিক্ষার্থীর বিরুদ্ধে শিশু অধিকার ও সুরক্ষা বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত সিসিডিবি’র উদ্যোগে প্রশিক্ষণ মোরেলগঞ্জে ৪ কিলোমিটারের একাধিক বাঁধ অপসারণ করলেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোরেলগঞ্জে ক্যাডেট মাদ্রাসার উদ্যাোগে ২৫ জন শিক্ষার্থীকে সবক প্রদান রাঙ্গামাটিতে কোতয়ালী পুলিশের বিশেষ অভিযান: চোলাইমদ ও সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ৪ শাহরাস্তিতে বিএনপি নেতা সেলিমের বিরুদ্ধে ১০ সরকারি গাছ কাটার অভিযোগ কালীগঞ্জে বসত বাড়ীতে হামলা করে স্বর্ণালংকারসহ ২৫ লাখ টাকার মালামাল লুট মোরেলগঞ্জে এক কৃষকের কাটিমন আম চাষে বাম্পার ফলন
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন

হিউম্যান রাইটস ডিফেন্ডার্স সোসাইটির রংপুর জেলা নেতৃত্বে সাজ্জাদ, রিপন

Reporter Name
Update : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

‎নিজস্ব প্রতিবেদক, রংপুর।। 

মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ডিফেন্ডার্স সোসাইটির- ২০২৬ সালের রংপুর জেলা কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে সাংবাদিক মো. সাজ্জাদুর রহমান ও সাধারণ সম্পাদক মো. রিপন শাহরিয়ার মনোনিত হয়েছেন।‎বুধবার (১৩ মে) বিকেলে হিউম্যান রাইটস ডিফেন্ডার্স সোসাইটি (এইচআরডিএস)-এর কেন্দ্রীয় সভাপতি মো. সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক সেফাত উল্লাহ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ২১ সদস্য বিশিষ্ট এ কমিটি প্রকাশ করা হয়।

‎কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহ সভাপতি আয়েশা সিদ্দিকা , সহ সাধারণ মাসরিকুল হাসান সোহেল , সাংগঠনিক সম্পাদক নুর ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক রাফিউল ইসলাম,দপ্তর ও মিডিয়া সম্পাদক আজমাইন ইসলাম , অর্থ সম্পাদক মোজাহিদুল ইসলাম , প্রচার ও প্রকাশনা সম্পাদক শরিফুল ইসলাম , আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক তারেক পাশার সৌরভ, ‎আইনি সহায়তা ও ভিকটিম সাপোর্ট সম্পাদক নুরুজ্জামান মিয়া, তথ্য অনুসন্ধান ও তদন্ত সম্পাদক মাহাবুর রহমান ,মহিলা বিষয়ক সম্পাদক মারুফা ইয়াসমিন মিরা, প্রোগ্রাম সম্পাদক নুরল হুদা শেখ শুভ , গবেষণা সম্পাদক মো. হাবিব, সংখ্যালঘু বিষয়ক সম্পাদক জয় চন্দ্র মহন্ত এবং ডকুমেন্টেশন সম্পাদক রাতুল ইসলাম,তথ্য যোগাযোগ ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আসিফ আব্দুল্লাহ। ‎এছাড়াও কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন আব্দুর রশিদ, নাফিসা আক্তার।

সাধারণ সম্পাদক রিপন শাহরিয়ার বলেন, হিউম্যান রাইটস ডিফেন্ডার্স সোসাইটির সাধারণ সম্পাদক হিসেবে আমি মানবাধিকার, ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় আন্তরিকভাবে কাজ করার অঙ্গীকার করছি। মানুষের অধিকার, সচেতনতা বৃদ্ধি এবং অন্যায়-অবিচারের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা রাখতে আমরা সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চাই। একটি মানবিক, বৈষম্যহীন ও সচেতন সমাজ গঠনে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে সর্বোচ্চ চেষ্টা করবো।

সভাপতি মো. সাজ্জাদুর রহমান বলেন, মানবাধিকার, ন্যায়বিচার ও সাম্য প্রতিষ্ঠায় আমরা সবসময় কাজ করে যাব। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, সমাজের অন্যায়, বৈষম্য ও নিপীড়নের বিরুদ্ধে যদি আমরা সবাই সচেতন হই, সোচ্চার হই এবং সাহসের সঙ্গে প্রতিবাদ করি, তাহলে নতুন করে অন্যায় করার সাহস কেউ পাবে না। নীরবতা অন্যায়কে শক্তিশালী করে, আর প্রতিবাদ সত্য ও ন্যায়ের পথকে সুদৃঢ় করে।।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category