শিরোনাম:
মেধাবী শিক্ষার্থীদের নিয়ে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ,রাষ্ট্র গঠনে বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে ভিপি রিয়াজুল ইসলাম রূপসায় ইউনিয়ন বিএনপির আয়োজনে গনমিছিল, পথসভা ও ধানেরশীষের পক্ষে গণসংযোগ অনুষ্ঠিত খুলনায় শিক্ষিকা স্ত্রী কে শিক্ষক স্বামী’র দারায় নির্যাতনের  অভিযোগ উঠেছে বিগত ১৭ বছর মানুষ ভোট থেকে বঞ্চিত হয়েছিলো- আজিজুল বারী হেলাল.  কোর্স ফি ছাড়া কম্পিউটার ট্রেনিং এর এক উজ্জ্বল নাম বাবুদা’র জাতীয় কম্পিউটার ট্রেনিং সেন্টার*  নির্বাচনী প্রচারণা শুরু করলেন বিএনপি মনোনীত প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু নড়াইলে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলামকে দল থেকে বহিষ্কার ৪৯ তম কলকাতা আন্তর্জাতিক বইমেলার প্রস্তুতি ও শুভ সূচনা নিয়ে সাংবাদিক সম্মেলন করলেন। কোর্স ফ্রি ছাড়া কম্পিউটার ট্রেনিং আর এক উজ্জ্বল নাম বাবুদার জাতীয় কম্পিউটার ট্রেনিং সেন্টার
শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
নোটিশ :
সারাদেশে জেলা, উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিয়োগ চলছে....। আগ্রহীগণ যোগাযোগ করুন:  01911179663

হোটেল থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ

Reporter Name / ২৭৪ Time View
Update : শুক্রবার, ৪ জুলাই, ২০২৫

ইবি ডেক্স:

খুলনা নগরীর একটি অভিজাত হোটেল থেকে মোরেলগঞ্জ উপজেলার এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে ওয়েস্টার্ন ইন হোটেলের ২০৮ নম্বর কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত নারীর নাম শান্তা ইসলাম (৪২)। তিনি বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার তেলিগাতি গ্রামের বাসিন্দা। তার পিতার নাম আব্দুল খালেক ও মাতার নাম আমেনা বেগম। শান্তা ইসলাম বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে ‘আসমা’ নাম ব্যবহার করে হোটেলে ওঠেন। পুলিশ ও হোটেল সূত্রে জানা যায়, সকালে হোটেল কর্মীরা নাস্তা সরবরাহ করে কক্ষে দেন। দুপুরে রুম সার্ভিসের জন্য ডাকাডাকি করলেও কোনো সাড়া মেলেনি। পরে বিকাল ৪টার দিকে আবারও ডাকাডাকি করা হলে সাড়া না পেয়ে হোটেল কর্তৃপক্ষ খুলনা সদর থানা পুলিশকে খবর দেয়।পুলিশ ঘটনাস্থলে এসে হোটেল কক্ষের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে এবং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় শান্তার ঝুলন্ত লাশ দেখতে পায়। খুলনা সদর থানা পুলিশ প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করছে। লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মোরেলগঞ্জ থেকে খুলনা পর্যন্ত এই মৃত্যুকে ঘিরে তৈরি হয়েছে নানা রহস্য। কী কারণে শান্তা ইসলাম খুলনায় এসেছিলেন, কেন নিজের পরিচয় গোপন করে হোটেলে উঠেছিলেন—এসব বিষয় নিয়ে তদন্ত করছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category