রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন

২৬৩ নং সরালিয়া বিশারীঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক দিবস উদযাপন

Reporter Name
Update : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

কলি আক্তার,দৈনিক ইবি নিউজ:

বাগেরহাটের মোরেলগঞ্জ  ২৬৩ নং সরালিয়া বিশারীঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) দিবসটি উপলক্ষে শিক্ষক-শিক্ষিকারা কেক কেটে দিবসটি উদযাপন করেন। অনুষ্ঠানে শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করে আদর্শ, নৈতিকতা ও যোগ্যতার সঙ্গে গড়ে তোলার ক্ষেত্রে শিক্ষকদের দায়িত্ব ও ভূমিকার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহানাজ পারভিনের নেতৃত্বে আয়োজিত এই অনুষ্ঠানে বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকারাও উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন, শিক্ষার্থীদের আলোকিত ভবিষ্যৎ গড়তে ভালোবাসা, আদর্শ ও মানসম্মত শিক্ষার কোনো বিকল্প নেই। পরবর্তীতে কেক কাটার মধ্য দিয়ে আনন্দঘন পরিবেশে দিবসটির কর্মসূচি সমাপ্ত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category