মোঃ মাসুম সরদার, দৈনিক ইবি নিউজ: আসন্ন ১নং আইচগাতী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩নং মিল্কী দেয়াড়া ওয়ার্ড থেকে মেম্বার পদপ্রার্থী হিসেবে এলাকার সর্বস্তরের জনগণের কাছে দোয়া ও সমর্থন চেয়েছেন মোঃ সোলায়মান মাতুব্বর।
তিনি খুলনার রূপসা উপজেলার ১নং আইচগাতী ইউনিয়নের মিল্কী দেয়াড়া গ্রামের বাসিন্দা। দীর্ঘদিন ধরে তিনি ব্যবসা, সামাজিক কর্মকাণ্ড এবং জনসেবামূলক কাজে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন।
মোঃ সোলায়মান মাতুব্বর বলেন,
“আমি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩নং মিল্কী দেয়াড়া ওয়ার্ড থেকে মেম্বার পদে প্রার্থী হতে যাচ্ছি। এজন্য আমি এলাকাবাসীর দোয়া ও সমর্থন কামনা করছি। নির্বাচিত হলে সবার পাশে থেকে কাজ করতে চাই।”
ব্যক্তিগত জীবনে তিনি ১৯৮৩ সালের ১৩ ডিসেম্বর মিল্কী দেয়াড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা মোঃ হারুন মাতুব্বর। তিনি ১৯৯৯ সালে বিশ্ব ইসলাম মিশন দাখিল মাদ্রাসা থেকে শিক্ষাজীবন সম্পন্ন করেন।
বর্তমানে তিনি বাংলাদেশ জামায়াত ইসলামির ৩নং মিল্কী দেয়াড়া ওয়ার্ডের পেশাজীবী সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি খুলনা মহানগর মৎস্যজীবী সমবায় সমিতি (রেজি নং-১০) এর নির্বাচিত সদস্য, নূর লতিফ শাহী জামে মসজিদের সভাপতি এবং রাজাপুর মাছ বাজারের কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন।
করোনা মহামারির সময় তিনি অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক সহায়তা প্রদান করেন। এছাড়া রমজান ও ঈদের সময় দরিদ্র ও দুস্থ মানুষের মাঝে সহযোগিতা কার্যক্রম পরিচালনা করেন।
স্থানীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে তিনি ভবিষ্যতেও এলাকার উন্নয়ন ও জনকল্যাণমূলক কাজে নিজেকে নিয়োজিত রাখতে চান বলে জানান।
তিনি ৩নং মিল্কী দেয়াড়া ওয়ার্ডের সর্বস্তরের জনগণের কাছে আন্তরিকভাবে দোয়া ও সমর্থন কামনা করেছেন।
উপদেষ্টা: আলহাজ্ব আব্দুল জব্বার শেখ, প্রকাশক: মোঃ মাসুম সরদার, সম্পাদক জাবেদ হোসেন, নির্বাহী সম্পাদক: রফিক ইকবাল, বার্তা সম্পাদক: নাহিদ জামান, সহকারী বার্তা সম্পাদক: কলি আক্তার, প্রকাশক কর্তৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস, ২১৯, ফকিরেরপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত ও ১৯৫ রহমান ম্যানশন, (১ম গলি), মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। অফিস বাড়ি নং- ১২৯ (২য় তলা), আরাফাত গলি, খুলনা। ফোন: ০১৩৩৪-৬৮০৪২০, ই-মেইল: dailyebnews@gmail.com
Copyright © 2026 EB NEWS. All rights reserved.