আদর্শ ইউনিয়ন গড়তে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন প্রার্থী মোহিবুল্লাহ রফিক
দৈনিক ইবি নিউজ:
বাগেরহাট মোরেলগঞ্জ উপজেলার ১৪ নং বারইখালী ইউনিয়নকে আধুনিক সৃজনশীল আদর্শ ইউনিয়ন গড়ার লক্ষে দূঢ় প্রত্যয় হিসেবে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন, প্রার্থী মোহিবুল্লাহ রফিক। বারইখালি ইউনিয়নের নতুন প্রজন্মের নেতৃত্ব, মানবিক মূল্যবোধ এবং সুশাসন সমাজ উন্নয়নের প্রত্যয় নিয়ে আলোচনায় উঠে এসেছেন চেয়ারম্যান প্রার্থী মোহিবুল্লাহ রফিক সাধারণ মানুষের পাশে দাঁড়ানো, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানো এবং একটি আধুনিক, মাদক ও দুর্নীতিমুক্ত ইউনিয়ন গঠনের লক্ষ্য নিয়েই তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন,বর্তমান সময়ের রাজনীতিতে যখন ব্যক্তিস্বার্থ ও ক্ষমতার দ্বন্দ্ব নিয়ে নানা আলোচনা-সমালোচনা রয়েছে, ঠিক সেই সময় মানবসেবাকে রাজনীতির মূল লক্ষ্য হিসেবে সামনে এনে মানুষের আস্থা অর্জনের চেষ্টা করছেন। বিভিন্ন সামাজিক উদ্যোগে অংশ নেওয়া এবং যুব ও তরুন সমাজকে ইতিবাচক কাজে সম্পৃক্ত করতে তিনি নিয়মিত কাজ করে যাচ্ছেন।
তিনি বলেন আমি চেয়ারম্যান পদকে ক্ষমতার পদ হিসেবে দেখিনা।আমি এটাকে মানুষের সেবা করার বড় একটি দায়িত্ব হিসেবে দেখি।জনগণ আমাকে একটিবার সুযোগ দিলে দল মত ধর্ম বর্ণনির্বিশেষে ইউনিয়নের প্রতিটি মানুষের জন্য কাজ করতে চাই। আমার প্রধান লক্ষ্য ইউনিয়নের নাগরিক সেবা,আরো সহজ ও স্বচ্ছ করা,রাস্তাঘাটও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন শিক্ষা স্বাস্থ্যসেবা গুরুত্ব দেওয়া,কৃষক সাধারণ মানুষের প্রয়োজনকে অগ্রাধিকার দেওয়া
উপদেষ্টা: আলহাজ্ব আব্দুল জববার শেখ, প্রকাশক: মোঃ মাসুম সরদার, সম্পাদক জাবেদ হোসেন, নির্বাহী সম্পাদক: রফিক ইকবাল, ভারপ্রাপ্ত নির্বাহী সম্পাদক: আসাদুজ্জামান কচি , বার্তা সম্পাদক: নাহিদ জামান, সহকারী বার্তা সম্পাদক: কলি আক্তার, প্রকাশক কর্তৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস, ২১৯, ফকিরেরপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত ও ১৯৫ রহমান ম্যানশন, (১ম গলি), মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। ২৫,স্যার ইকবাল রোড, হোটেল গোল্ডেন কিং ইন্টারন্যাশনাল ভবন, ৫ম তলা, খুলনা।ফোন: ০১৩৩৪-৬৮০৪২০, ই-মেইল: dailyebnews@gmail.com
Copyright © 2026 dailyebnews24. All rights reserved.