এস এম মুনিমঃ অবশেষে সত্যি হলো গুঞ্জন দক্ষিণ আমেরিকা বাছাই পর্বে ব্রাজিল আর্জেন্টিনার কাছে ৪ -১ গোলে লজ্জা জনক হারের পরে বরখাস্ত হলেন কোচ ডরিভাল জুনিয়র,গত বছর জানুয়ারিতে ব্রাজিল দলের দায়িত্ব পায় ৬২ বছরের ডরিভাল এ সময়ে তার ও অধিনে ১৬ ম্যাচে ৭ জয় ৭ ড্র ও ২ ম্যাচে হারে ব্রাজিল,গত কয়েক বছর ধরে আন্তর্জাতিক ফুটবলে তেমন সফলতা দেখাতে পারেনি সেলেসাওরা সর্বশেষ বুয়েন আয়ার্সে ২০২৬ বিশ্বকাপ ফুটবল বাছাইয়ে চিরো প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার কাছে ৪_১ গোলে বিধ্বস্ত হয় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা এই পরাজয়ে ডরিভালের উপর চাপ বেড়ে যায়।
তাকে বরখাস্ত সিদ্ধান্ত নেয় ব্রাজিল ফুটবল কনফেডারেশন সিবিএফ সভাপতি এডনাল দরদ্রিগেজ ২৮তারিখ শুক্রবার এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।
পাশাপাশি ডরিভালের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন বর্তমানে লাতিন আমেরিকার বিশ্বকাপ বাছাইয়ে ১৪ ম্যাচে একুশ পয়েন্ট নিয়ে তালিকায় ৪ নাম্বারে অবস্থান ব্রাজিলের নতুন কোচ খোঁজার মিশনে সি বি এফ এর নজর রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তির দিকে কিন্তুু এই সময়ের সেরা ইটালিয়ান কোচের সাথে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের চুক্তি আছে আগামী জুন ২০২৬ পর্যন্ত তাই দ্রুতই ব্রাজিলের দায়িত্ব নেয়াটা জটিল হতে পারে সি বি এফের বিবেচনায় আরো আছেন সৌদি প্রোলীগের ক্লাব আল হিলালের কোচ জর্জে জেসুস ওই স্বদেশী ক্লাব ফ্লামেংগোর কোচ ও ব্রাজিলের সাবেক ডিফেন্ডার ফিলিপে লুইস।
উপদেষ্টা: আলহাজ্ব আব্দুল জব্বার শেখ, প্রকাশক: মোঃ মাসুম সরদার, সম্পাদক জাবেদ হোসেন, নির্বাহী সম্পাদক: রফিক ইকবাল, বার্তা সম্পাদক: নাহিদ জামান, সহকারী বার্তা সম্পাদক: কলি আক্তার, প্রকাশক কর্তৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস, ২১৯, ফকিরেরপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত ও ১৯৫ রহমান ম্যানশন, (১ম গলি), মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। অফিস বাড়ি নং- ১২৯ (২য় তলা), আরাফাত গলি, খুলনা। ফোন: ০১৩৩৪-৬৮০৪২০, ই-মেইল: dailyebnews@gmail.com
Copyright © 2026 EB NEWS. All rights reserved.