ঈমান-আকিদা রক্ষা কমিটি কর্তৃক;শহীদুল ইসলাম সম্পর্কে নির্বাহী কর্মকর্তা বরাবরে স্মারক লিপি প্রদান
নুরাল পাগলের ঘটনায় চাঁদাবাজী ও মামলার ভয় দেখিয়ে মানুষের কাছ থেকে টাকা নেওয়ার প্রতিবাদে শহীদুল ইসলাম সম্পর্কে উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবরে একটি স্মারক লিপি প্রদান করেন।
সোমবার (১৭ নভেম্বর)রাজবাড়ী,গোয়ালন্দ ইমান আকিদা রক্ষা কমিটির সভাপতি মাওলানা জালাল উদ্দিন প্রামাণিকের মাধ্যমে এ স্মারকলিপি প্রদান করা হয়।
লিখিত স্মারকলিপিতে উল্লেখ করা হয়;
বিনীত নিবেদন এই যে, আপনার সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জানানো যাচ্ছে যে, আপনি নিশ্চয়ই শহীদুল ইসলামের নাম শুনেছেন। সে নূরাল পাগলেন বিয়াই। সে চিটার শহীদ নামে পরিচিত। নুরাল পাগলের ঘটনায় সে ব্যাপক ভাবে চাঁদাবাজী করে মানুষকে অতিষ্ঠ করে তুলেছে। মামলার ভয় দেখিয়ে সে অনেক মানুষের কাছ থেকে টাকা নিয়েছে এবং টাকা দাবী করছে। গোয়ালন্দের সাধারণ মানুষ অতিষ্ঠ ও বিক্ষুদ্ধ। যে কোন সময় দুঃখজনক ঘটনা ঘটে যেতে পারে। অতএব, যাতে কোন দুঃখজনক ঘটনা না ঘটে সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে বাধিত করবেন।
উপদেষ্টা: আলহাজ্ব আব্দুল জব্বার শেখ, প্রকাশক: মোঃ মাসুম সরদার, সম্পাদক জাবেদ হোসেন, নির্বাহী সম্পাদক: রফিক ইকবাল, বার্তা সম্পাদক: নাহিদ জামান, সহকারী বার্তা সম্পাদক: কলি আক্তার, প্রকাশক কর্তৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস, ২১৯, ফকিরেরপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত ও ১৯৫ রহমান ম্যানশন, (১ম গলি), মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। অফিস বাড়ি নং- ১২৯ (২য় তলা), আরাফাত গলি, খুলনা। ফোন: ০১৩৩৪-৬৮০৪২০, ই-মেইল: dailyebnews@gmail.com
Copyright © 2026 EB NEWS. All rights reserved.