রুহুল আমিন রুকু, কুড়িগ্রাম,প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুর উপজেলায় পানি সেচের জন্য বৈদ্যুতিক মোটরের সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
ছবি:সংগৃহীত
শনিবার সকাল ১০টার দিকে উপজেলার গুনাইগাছ ইউনিয়নের নেফরা ভাটারপাড় গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন উলিপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আল হেলাল মাহমুদ।
মারা যাওয়া আব্দুর রাজ্জাক (৩৮) ওই এলাকার জামাল উদ্দিন ব্যাপারীর ছেলে। তিনি এলাকায় মুদি দোকান করতেন।
স্থানীয় সাবেক ইউপি সদস্য আবুল কাশেম ও প্রতিবেশি জয়নাল আবেদিন জানান, আব্দুর রাজ্জাক সকালে নিজ পুকুরে পানি সেচের জন্য বৈদ্যুতিক মোটরের সংযোগ দিতে যান। এ সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি।
পরে স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পরিদর্শক হেলাল মাহমুদ বলেন, “এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে। পরিবারের অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
উপদেষ্টা: আলহাজ্ব আব্দুল জব্বার শেখ, প্রকাশক: মোঃ মাসুম সরদার, সম্পাদক জাবেদ হোসেন, নির্বাহী সম্পাদক: রফিক ইকবাল, বার্তা সম্পাদক: নাহিদ জামান, সহকারী বার্তা সম্পাদক: কলি আক্তার, প্রকাশক কর্তৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস, ২১৯, ফকিরেরপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত ও ১৯৫ রহমান ম্যানশন, (১ম গলি), মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। অফিস বাড়ি নং- ১২৯ (২য় তলা), আরাফাত গলি, খুলনা। ফোন: ০১৩৩৪-৬৮০৪২০, ই-মেইল: dailyebnews@gmail.com
Copyright © 2026 EB NEWS. All rights reserved.