রিপোর্টার, সমরেশ রায় ও শম্পা দাস,(পশ্চিমবঙ্গ) কলকাতা: আজ ১২ই ফেব্রুয়ারী বুধবার, পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া ব্লকের বাকুলদা গ্রামে কৃষি দপ্তরের আতমা প্রকল্পের উদ্যোগে কৃষি প্রশিক্ষণ শুরু হলো।
একদিবসীয় এই কৃষি প্রশিক্ষণে অংশ নেয় এলাকার একাধিক কৃষক বন্ধু। এই কৃষি প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন পাঁশকুড়া ব্লকের সহ কৃষি অধিকর্তা ডঃ প্রীতম জানা, পাঁশকুড়া ব্লকের আতমার চেয়ারম্যান সুজিত রায়, সহ কৃষি অধিকর্তা বিষয়বস্তু তমলুক মহাকুমার অভিজিৎ মন্ডল সহ বিশিষ্টজনেরা।
এদিন কৃষকদের মূলত উন্নত ফুল, ফল, সবজি চাষ নিয়ে আলোচনা করা হয়, কৃষিতে অত্যাধিক রাসায়নিক ব্যবহার না করে, জৈব পদ্ধতিতে চাষ বাস করার পরামর্শ দেওয়া হয় পাঁশকুড়ার প্রসিদ্ধ ফুলের ওপর । যাতে করে দেশ ছাড়িয়ে বিদেশে গণ্ডি অতিক্রম করতে পারে সে বিষয়েও আলোচনা করেন কৃষি দপ্তরের অধিকত্তারা।
এলাকার বহু কৃষক এই প্রশিক্ষণে যোগ দেন, শুধু তাই নয় পিসি অধিকার তারা বিভিন্ন ফুলের মাঠ পরিদর্শন করেন , এবং কিভাবে আরো উন্নত করা যায় জৈব পদ্ধতিতে পুঙ্খানুপুঙ্খভাবে কৃষকদের বোঝাতে থাকেন, জৈব সারের মাধ্যমে বিভিন্ন কালার শাকসবজির উৎপন্ন হচ্ছে বলে জানান। এই দিক দিয়ে ফুল কেউ জৈব সারের মধ্যে দিয়ে আরও বড় করে তুলতে হবে।
উপদেষ্টা: আলহাজ্ব আব্দুল জব্বার শেখ, প্রকাশক: মোঃ মাসুম সরদার, সম্পাদক জাবেদ হোসেন, নির্বাহী সম্পাদক: রফিক ইকবাল, বার্তা সম্পাদক: নাহিদ জামান, সহকারী বার্তা সম্পাদক: কলি আক্তার, প্রকাশক কর্তৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস, ২১৯, ফকিরেরপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত ও ১৯৫ রহমান ম্যানশন, (১ম গলি), মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। অফিস বাড়ি নং- ১২৯ (২য় তলা), আরাফাত গলি, খুলনা। ফোন: ০১৩৩৪-৬৮০৪২০, ই-মেইল: dailyebnews@gmail.com
Copyright © 2026 EB NEWS. All rights reserved.