শিরোনাম :
পিরেজপুরে খবর সংগ্রহ করতে গিয়ে তিন সাংবাদিকের ওপর হামলার অভিযোগ ‎পুলিশের হাতে তুলে দেওয়ার সময় আমার ছেলের গায়ে ছিল গেঞ্জি, পরে দেখি শার্ট : সিদ্ধার্থের বাবা ‎ হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদপ্রার্থী আল আমিন সর্দার বাবুর বাঘ মার্কার সমর্থনে মতবিনিম আমি কোনো প্যানেলের না কোনো গোষ্ঠীরও না হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির শিল্প বিষয়ক সম্পাদক পদপ্রার্থী হাফেজ মো. তানভীর বদরগঞ্জের ৯ নং দামোদরপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা রাকিবুল ইসলামের বদরগঞ্জে ব্যবসায়ীর মোটরসাইকেলে আগুন, বাড়িতে ঢুকে স্বর্ণালংকার ও নগদ টাকা লুটের অভিযোগ ‎রংপুরে চারজনকে হত্যার রেশ না কাটতেই ফের একজন খুন ‎ লবণচরার চাঞ্চল্যকর ডাবল মার্ডার: মঞ্জুরুল হত্যা মামলার আসামি কদর ও ফারুক গ্রেপ্তার খুলনার রূপসায় অধ্যক্ষ খান আলমগীর কবিরের মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  লোহানীপাড়ায় অসহায় এক পরিবার কে ভ্যান দিলেন: রায়হান কবির মিল্টন
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন

কাপ্তাইয়ে পাহাড়ধসে ক্ষতিগ্রস্তদের পাশে বিজিবি, জরুরি ত্রাণ বিতরণ

Reporter Name
Update : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

মোঃ কামরুল ইসলাম , রাঙ্গামাটি প্রতিনিধি: চলমান অতিবৃষ্টি ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পাহাড়ি মানুষের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রাঙ্গামাটির কাপ্তাইয়ে পাহাড়ধসের কারণে আশ্রয়হীন হয়ে পড়া ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে মানবিক সহায়তা হিসেবে জরুরি ত্রাণসামগ্রী বিতরণ করেছে বিজিবির ওয়াগ্গাছড়া জোন (৪১ বিজিবি)।

বৃহস্পতিবার (০৯ জুলাই) কাপ্তাই উপজেলার কর্ণফুলী সরকারি কলেজ এবং কলেজ সংলগ্ন মিনি স্টেডিয়ামে স্থাপিত অস্থায়ী আশ্রয়কেন্দ্রে এই ত্রাণ বিতরণ করা হয়। আশ্রয়কেন্দ্রে অবস্থানরত পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত প্রায় ৭০ জন স্থানীয় বাসিন্দার হাতে এই মানবিক সহায়তা তুলে দেওয়া হয়।​বিতরণকৃত ত্রাণসামগ্রীর মধ্যে ছিল, খেজুর, চিড়া, মুড়ি, ব্রেড, বিস্কুট, চিনি, বিশুদ্ধ পানি ও ওআরস্যালাইনসহ বিভিন্ন ধরনের শুকনা খাবার।
​ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন ওয়াগ্গাছড়া জোন কমান্ডার ও কাপ্তাই ব্যাটালিয়নের (৪১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাওসার মেহেদী, সিগন্যালস।​এ সময় তিনি আশ্রয়কেন্দ্রে থাকা প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সাথে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন। লেফটেন্যান্ট কর্নেল কাওসার মেহেদী বলেন, যেকোনো প্রাকৃতিক দুর্যোগ, দুর্বিপাক বা মানবিক সংকটে বর্ডার গার্ড বাংলাদেশ সবসময় দেশের মানুষের পাশে থাকবে। ক্ষতিগ্রস্ত মানুষের এই সংকট কাটিয়ে উঠতে বিজিবির এ ধরনের মানবিক সহায়তা চলমান থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category