শিরোনাম :
কৃষি ব্যাংকে ক্যাশলেস লেনদেনে সচেতনতা বাড়াতে রূপসায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বদরগঞ্জে শারদীয় দূর্গা পূজা উপলক্ষে মতবিনিময় সভা বটিয়াঘাটা ভূমি অফিসের আইডি হস্তান্তর না করায় জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে  মোরেলগঞ্জে মা ইলিশ রক্ষায় যৌথ অভিযান দুই ব্যবসায়ীকে জরিমানা রূপসায় নিরাপদ ও ঝুঁকিমুক্ত মাংস উৎপাদনে প্রশিক্ষণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত মাদকমুক্ত ও বৈষম্যহীন ইউনিয়ন গড়ার অঙ্গীকার চেয়ারম্যান প্রার্থী মো: আলী হায়দার চুন্নুর দিঘলিয়ায় জামায়াতে ইসলামীর রুকনের জানাজায় অধ্যক্ষ মাওঃ কবিরুল ইসলাম মৃত্যুর আগে নিজেকে মুমিন-মুসলমান হিসেবে তৈরি করতে হবে দিঘলিয়ায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উদযাপন র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত দিঘলিয়ায় চাঞ্চল্যকর সাবেক পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতা নাসিমুল গণী ওরফে নাসিম হত্যায় দিঘলিয়া থানায় মামলা আইন প্রয়োগকারী সংস্থার অভিযান অব্যাহত কেউ গ্রেফতার হয়নি ‎রংপুরে সার ডিলারের তালিকায় বিএনপি নেতাদের স্বজন-আ.লীগ-জাপা-জামায়াত নেতাকর্মী
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন

কৃষি ব্যাংকে ক্যাশলেস লেনদেনে সচেতনতা বাড়াতে রূপসায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

Reporter Name
Update : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

এম মুরশীদ আলী

লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। এই প্রতিপাদ্য সামনে রেখে বাংলা কিউআর কোড ব্যবহারে গ্রাহকদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রূপসার কাজদিয়া শাখা বাংলাদেশ কৃষি ব্যাংকের আয়োজনে গত ৮ অক্টোবর সকাল সাড়ে ১১ টায় এক র‌্যালি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্তভাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।কৃষি ব্যাংক কাজদিয়া শাখা ব্যবস্থাপক সঞ্জয় কুমার রায় সভাপতির বক্তব্যে সকলের উদ্দেশ্যে বলেন- বাংলা কিউআর (QR) কোডের মাধ্যমে মোবাইল ব্যাংকিং বা ব্যাংকিং অ্যাপ ব্যবহার করে দ্রুত ও সহজে অর্থ পরিশোধ করা যায়। এতে নগদ টাকা বহনের প্রয়োজন কমে এবং লেনদেন আরও সহজ, দ্রুত ও নিরাপদভাবে সম্পন্ন করা সম্ভব। ক্যাশলেস লেনদেনের প্রসার ঘটলে সময় সাশ্রয়ের পাশাপাশি লেনদেনের স্বচ্ছতা বাড়ে এবং ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। গ্রাহকদের মধ্যে বাংলা কিউআর ব্যবহারের বিষয়ে সচেতনতা বাড়াতেই এ ধরনের র‌্যালি ও সমাবেশের আয়োজন করা হচ্ছে।

এসময় উপস্থিত ছিলেন ব্যাংক কর্মকর্তা শবনম মুস্তারি, তপসী বিশ্বাস, মো. রাশিদুল ইসলাম, মো. মাসুম হাসান, নীতা সরকার, বিপ্র বিশ্বাস, অমিয় অধিকারী, শংকর বিশ্বাস, ঘাটভোগ ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক এসএম আঃ মালেক, সমাজসেবক মিজানুর শেখ, বাজার বণিক সমিতির সভাপতি ও সমাজসেবক মো. জুলফিকার আলী,
ব্যবসায়ী ওবায়েদ ফারাজী, আবু তাহের মানিক ও আমজাদ হোসেন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category