মোঃ মাসুম সরদার দৈনিক ইবি নিউজ : সাংবাদিকদের পেশাগত ঐক্য, অধিকার, মর্যাদা ও নিরাপত্তা রক্ষার লক্ষ্যে খুলনায় আত্মপ্রকাশ করতে যাচ্ছে খুলনা জেলা সাংবাদিক ঐক্য পরিষদ। এ উপলক্ষে ১৮ সদস্যবিশিষ্ট একটি নতুন কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব দেওয়া হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন দৈনিক অনির্বাণ-এর সাংবাদিক এস.এম. শামীম। সিনিয়র সহ-সভাপতি হয়েছেন দৈনিক যশোর বার্তার মো. মনিরুজ্জামান এবং সহ-সভাপতি হিসেবে রয়েছেন আজকের সংবাদের মিলন মোল্লা।
সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন খুলনার খবর-এর নির্বাহী সম্পাদক শরিফুল ইসলাম। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন দৈনিক জন্মভূমির এস এম মেহেদী হাসান এবং ২য় যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন খুলনার খবর-এর মো. মনির খান।
সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন দৈনিক খুলনাঞ্চল-এর আরিফুজ্জামান নয়ন। অর্থ বিষয়ক সম্পাদক হয়েছেন ভোরের চেতনা-এর বদরুজ্জামান খাকী। দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আজকের যায় যায় বেলা-এর সেলিম রেজা এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক হয়েছেন দৈনিক প্রবাহ-এর বাবুল সানা।
এছাড়া তথ্য ও প্রযুক্তি সম্পাদক হিসেবে রয়েছেন খুলনার খবর-এর আবু হুরাইরা। আইন বিষয়ক সম্পাদক হয়েছেন আজকের যায় যায় বেলা-এর সোহেল রানা। মহিলা বিষয়ক সম্পাদিকা হিসেবে দায়িত্ব পেয়েছেন দৈনিক আজকের সারাদেশ-এর জাফরিনা বেগম এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক হয়েছেন দৈনিক গণতন্ত্র-এর মো. নাঈমুল ইসলাম। ধর্ম বিষয়ক সম্পাদক হিসেবে রয়েছেন দৈনিক প্রবাহ-এর মো. শওকত আলী খান। কমিটিতে নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন আজকের যায় যায় বেলা-এর মো. আরিফ হোসেন, খুলনার খবর-এর অতনু চৌধুরী ও রাসেল জমাদ্দার। এছাড়া সদস্য হিসেবে রয়েছেন ইয়ুথ টিভি-এর সাগর কুমার বাড়ই। সংশ্লিষ্টরা জানান, নবগঠিত খুলনা জেলা সাংবাদিক ঐক্য পরিষদ সাংবাদিকদের পেশাগত স্বার্থ সংরক্ষণ, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, সাংবাদিকদের মধ্যে ঐক্য সুদৃঢ় করা এবং বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার পরিবেশ তৈরিতে কাজ করবে।
কমিটির নেতৃবৃন্দ দায়িত্ব পালনে খুলনার সকল সাংবাদিকের সহযোগিতা কামনা করেছেন। একই সঙ্গে সাংবাদিকদের অধিকার, মর্যাদা ও পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
উপদেষ্টা: আলহাজ্ব আব্দুল জববার শেখ, প্রকাশক: মোঃ মাসুম সরদার, সম্পাদক জাবেদ হোসেন, নির্বাহী সম্পাদক: রফিক ইকবাল, ভারপ্রাপ্ত নির্বাহী সম্পাদক: আসাদুজ্জামান কচি , বার্তা সম্পাদক: নাহিদ জামান, সহকারী বার্তা সম্পাদক: কলি আক্তার, প্রকাশক কর্তৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস, ২১৯, ফকিরেরপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত ও ১৯৫ রহমান ম্যানশন, (১ম গলি), মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। ২৫,স্যার ইকবাল রোড, হোটেল গোল্ডেন কিং ইন্টারন্যাশনাল ভবন, ৫ম তলা, খুলনা।ফোন: ০১৩৩৪-৬৮০৪২০, ই-মেইল: dailyebnews@gmail.com
Copyright © 2026 dailyebnews24. All rights reserved.