শফিয়ার রহমান,পাইকগাছা(খুলনা)প্রতিনিধিঃ আগষ্ট বিপ্লবের সময়ে খুলনার পাইকগাছার দুই শহীদ পরিবারের কাছে জিয়াউর রহমান ফাউন্ডেশনের পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী ও তারেক রহমানের শুভেচ্ছা বার্তা পৌছে দেয়া হয়েছে।
রোববার সকালে উপজেলার চাঁদখালী ইউনিয়নের কালিদাপুর গ্রামের রকিবুল ইসলামের অন্ধ পিতা রফিকুল ইসলাম ও তার ছোট বোনের কাছে ও রাড়ুলী ইউনিয়নের শ্রীকন্ঠুপুর গ্রামের শহীদ নবী নুর মোড়লের পরিবারের কাছে ঈদ সামগ্রী তুলে দেয়া হয়।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পক্ষ থেকে ঈদ উপহার তুলে দেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ডাইরেক্টরও খুলনা বিভাগয়ী আহ্বায়ক সাংবাদিক আমিরুল ইসলাম কাগজী,সদস্য সচিব ড.এস এম ফেরদাউস, কেন্দ্রীয় বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামিমুর রহমান, খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু। উপস্থিত ছিলেন পাইকগাছা উপজেলা বিএনপির আহ্বায়ক ডাঃ আব্দুল মজিদ, সদস্য সচিব এস এম এনামুল হক ও পৌর আহ্বায়ক আসলাম পারভেজ ।
উপদেষ্টা: আলহাজ্ব আব্দুল জব্বার শেখ, প্রকাশক: মোঃ মাসুম সরদার, সম্পাদক জাবেদ হোসেন, নির্বাহী সম্পাদক: রফিক ইকবাল, বার্তা সম্পাদক: নাহিদ জামান, সহকারী বার্তা সম্পাদক: কলি আক্তার, প্রকাশক কর্তৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস, ২১৯, ফকিরেরপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত ও ১৯৫ রহমান ম্যানশন, (১ম গলি), মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। অফিস বাড়ি নং- ১২৯ (২য় তলা), আরাফাত গলি, খুলনা। ফোন: ০১৩৩৪-৬৮০৪২০, ই-মেইল: dailyebnews@gmail.com
Copyright © 2026 EB NEWS. All rights reserved.