রিপন রায়(খুলনা বটিয়াঘাটা প্রতিনিধি)
খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের (মাঠ প্রশাসন শাখা) গত ১৮ মে সোমবার এক প্রজ্ঞাপনে বিসিএস (প্রশাসন) ক্যাডারের দক্ষ কর্মকর্তা খুলনার বটিয়াঘাটার মেয়ে বেদবতী মিস্ত্রীকে মাগুরার মহম্মদপুর উপজেলার নতুন 'উপজেলা নির্বাহী অফিসার' (ইউএনও) হিসেবে পদায়ন/বদলি করা হয়েছে।
মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার সর্বস্তরের সাধারণ জনগণের পক্ষ থেকে নতুন ইউএনও-কে আমাদের ঐতিহাসিক ও ঐতিহ্যবাহী মহম্মদপুরে আন্তরিক স্বাগত এবং শুভকামনা জানাচ্ছি।
আশা করি, আপনার অত্যন্ত দক্ষ, সুশৃঙ্খল এবং জনবান্ধব প্রশাসনিক নেতৃত্বের মাধ্যমে আমাদের মহম্মদপুর উপজেলা আরও অনেক দূর এগিয়ে যাবে। বিশেষ করে মহম্মদপুরের সার্বিক উন্নয়ন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, যুবসমাজকে রক্ষায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন এবং সাধারণ মানুষের অধিকার রক্ষায় আপনার বলিষ্ঠ ভূমিকা ও সহযোগিতা কামনা করছি।
একজন গণমাধ্যমকর্মী হিসেবে মহম্মদপুরের উন্নয়ন ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় প্রশাসনের পাশে থেকে আমরা সব সময় সর্বোচ্চ সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করছি।
নতুন কর্মস্থলে আপনার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং অনন্য সাফল্য কামনা করি।
উপদেষ্টা: আলহাজ্ব আব্দুল জববার শেখ, প্রকাশক: মোঃ মাসুম সরদার, সম্পাদক জাবেদ হোসেন, নির্বাহী সম্পাদক: রফিক ইকবাল, ভারপ্রাপ্ত নির্বাহী সম্পাদক: আসাদুজ্জামান কচি , বার্তা সম্পাদক: নাহিদ জামান, সহকারী বার্তা সম্পাদক: কলি আক্তার, প্রকাশক কর্তৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস, ২১৯, ফকিরেরপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত ও ১৯৫ রহমান ম্যানশন, (১ম গলি), মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। ২৫,স্যার ইকবাল রোড, হোটেল গোল্ডেন কিং ইন্টারন্যাশনাল ভবন, ৫ম তলা, খুলনা।ফোন: ০১৩৩৪-৬৮০৪২০, ই-মেইল: dailyebnews@gmail.com
Copyright © 2026 dailyebnews24. All rights reserved.