মোঃ মাসুম সরদার, দৈনিক ইবি নিউজ : খুলনার রূপসায় নেশার টাকা না পেয়ে মা নিম্মি কে(৫২) হত্যা করল ছেলে নাদিম। গত ১০ এপ্রিল (শুক্রবার) সকাল ৯ টায় উপজেলার আইচগাতি গ্রামে আব্দুস সালামের ভাড়াবাড়িতে এই ঘটনা ঘটে। এলাকাবাসী ঘাতক মৃত হামিদুল ইসলামের ছেলে নাদিম (২৬)কে আটক করে পুলিশে দিয়েছে।
ঘটনাস্থলে উপস্থিত হয়ে জানাযায়,মৃত হামিদুল ইসলামের ছেলে নাদিম নেশাগ্রস্ত ছিল। আজ সকালে তার মায়ের কাছে নেশার জন্য ৫০০ টাকা চায়, মা টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে নোড়া এবং লাঠি দিয়ে উপর্যপুরি আঘাত করলে সে (মা)ঘটনাস্থলেই নিহত হয়।এলাকাবাসী খবর পেয়ে ঘরের ঘরের টিনের চালা কেটে ঘাতক বেধে রাখে এবং পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে ঘাতককে আটক করে তাদের হেফাজতে নেয় এবং নিহতের লাশ সুরতহাল প্রতিবেদনের জন্য খুলনা মেডিকেল কলেজে হাসপাতালে প্রেরণ করেন।
বাড়ীর কেয়ার টেকার আলমগীর হোসেন বলেন,নাদিম দীর্ঘদিন ধরে নেশা করে আসছে।মাঝে মধ্য কয়েক ধরে বাড়ীতে থাকত ।গতকাল ওর মা ওকে বাড়িতে এনে চুল কাটায়,আইসক্রিম কিনে খাওয়ায়।রাত্রে গরুর গোস্ত রান্না করে খাওয়ায়। সকালে ছেলে টাকার জন্য চিল্লা চিল্লি করে।পরে দেখি ওর মাকে মেরে ফেলেছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মীর আব্দুর রাজ্জাক বলেন, আইচগাতি ফাঁড়ির আইসির মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে এসে জানতে পারি নেশার কার জন্য মাকে হত্যা করেছে ছেলে নাদিম।
এলাকাবাস ঘাতককে আটক করে রাখে, পরে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। বিস্তারিত তদন্তের মাধ্যমে জানানো হবে।
উপদেষ্টা: আলহাজ্ব আব্দুল জব্বার শেখ, প্রকাশক: মোঃ মাসুম সরদার, সম্পাদক জাবেদ হোসেন, নির্বাহী সম্পাদক: রফিক ইকবাল, বার্তা সম্পাদক: নাহিদ জামান, সহকারী বার্তা সম্পাদক: কলি আক্তার, প্রকাশক কর্তৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস, ২১৯, ফকিরেরপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত ও ১৯৫ রহমান ম্যানশন, (১ম গলি), মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। অফিস বাড়ি নং- ১২৯ (২য় তলা), আরাফাত গলি, খুলনা। ফোন: ০১৩৩৪-৬৮০৪২০, ই-মেইল: dailyebnews@gmail.com
Copyright © 2026 EB NEWS. All rights reserved.