মোঃ মাসুম সরদার, দৈনিক ইবি নিউজ: খুলনার রূপসার (ভারপ্রাপ্ত) চেয়ারম্যানের বিরুদ্ধে হিন্দু সম্প্রদায়ের এক ব্যক্তির সুদের টাকা ও ব্যাংকের ঋণ পরিষদের টাকার বিনিময় দুইতলা বাড়িসহ বসতভিটা ও বিলের জমি লিখে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার ঘাটভোগ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান চাঁদপুর গ্রামের আজির শেখের ছেলে আজিজুল ইসলাম নন্দুর বিরুদ্ধে শিয়ালী গ্রামের কৃষ্ণ মল্লিকের বাড়িসহ প্রায় ৫০ লক্ষ টাকার জমি লিখে নেওয়া অভিযোগ পাওয়া গেছে।
ভুক্তভোগী সূত্রে জানা যায়, প্রায় ১২ বছর আগে নন্দুর কাছ থেকে কৃষ্ণ মল্লিক ৫% সুদে তিন লক্ষ টাকা নেন। প্রতিমাসে শুদের টাকা শোধ করতে করতে হিমশিম খাচ্ছিলেন সে। অপরদিকে বিলের ৫ বিঘা জমি ব্যাংকে রেখে ৯ লক্ষ ৭০ হাজার টাকা ঋণ দেন। নন্দুর সুদের টাকা ও ব্যাংকের সুদের টাকার চাপ সইতে না পেরে নন্দুকে সুদের টাকার বিনিময়ে ব্যাংকের লোন পরিষদের চুক্তিতে বিলের ৫ বিঘা জমি লিখে দেওয়ার সিদ্ধান্ত নেন। জমি লিখে দেওয়ার জন্য উপজেলা সাব রেজিস্ট্রি অফিসে গেলে সু চতুর নন্দু বিলের জমির সাথে ৮ কাঠা জমির উপর দুই তলা বিশিষ্ট বাড়ি সহ তার বসতভিটা ও লিখে নেন।
কৃষ্ণ মল্লিক আরো বলেন, আমি লেখাপড়া জানিনা আমাকে কোন কিছু না শুনিয়ে দলিলে আমার স্বাক্ষর নিয়ে নেন। পরে জানতে পারি বিলের জমি সহ আমরা বাড়িও দেখে নিয়েছে। এ ব্যাপারে সাবেক এমপি মহোদয় উপজেলা ও ইউনিয়ন চেয়ারম্যানের উপস্থিতিতে এক সালিশের মাধ্যমে নন্দু বাড়ি ফেরত দিতে রাজি হয়।
কিন্তু ৫ তারিখের পরে সে বাড়ি ফেরত দেওয়ার পরিবর্তে উল্টো আমাকে প্রতিনিয়ত বাড়ি থেকে উচ্ছেদের হুমকি দিয়ে আসছে।আমি আপনাদের মাধ্যমে মাননীয় সরকারের কাছে আমার বসতবাড়ি ফেরত ও প্রতারণার সুষ্ঠু বিচার চাই। এ বিষয়ে স্থানীয় মেম্বার মনি মালাকার বলেন, এ বিষয় নিয়ে সাবেক এমপির হস্তক্ষেপে কৃষ্ন মল্লিককে বাড়ি ফেরত দেওয়ার ওয়াদা করে নন্দু। কিন্তু ৫ তারিখের পরে সে উল্টো কৃষ্ন মল্লিককে বাড়ি থেকে পায়তারা করছে।
এ বিষয়ে অভিযুক্ত ভারপ্রাপ্ত চেয়ারম্যান নন্দু তিনি বলেন,কৃষ্ণ মল্লিকের আমি ব্যাংকের ১০ লক্ষ ৭০ হাজার টাকা পরিশোধ করেছি, এবং জমি বন্ধক রেখেছে সেখানেও আমি ৭ লক্ষ টাকা পরিশোধ করেছি সব মিলিয়ে আমি তার কাছে প্রায় ৪০ লাখেরও বেশি টাকা পাই এজন্য তারা আমাকে জমি এবং বাড়ি লিখে দিয়েছে, জমি বাড়ি লিখে দেয়ার পরেও এখন তারা বাড়ি ছাড়ছে না, আমি বাড়ি ছাড়ার কথা বললে আমার বিরুদ্ধে জমি দখলের বাড়ি দখলের মিথ্যা অভিযোগ উঠায়। আমার কাছে সব ধরনের কাগজপত্র ডকুমেন্ট আছে যে এই বাড়ি তিনি আমাকে লিখে দিয়েছে।
উপদেষ্টা: আলহাজ্ব আব্দুল জব্বার শেখ, প্রকাশক: মোঃ মাসুম সরদার, সম্পাদক জাবেদ হোসেন, নির্বাহী সম্পাদক: রফিক ইকবাল, বার্তা সম্পাদক: নাহিদ জামান, সহকারী বার্তা সম্পাদক: কলি আক্তার, প্রকাশক কর্তৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস, ২১৯, ফকিরেরপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত ও ১৯৫ রহমান ম্যানশন, (১ম গলি), মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। অফিস বাড়ি নং- ১২৯ (২য় তলা), আরাফাত গলি, খুলনা। ফোন: ০১৩৩৪-৬৮০৪২০, ই-মেইল: dailyebnews@gmail.com
Copyright © 2026 EB NEWS. All rights reserved.