মোঃ মাসুম সরদার, দৈনিক ইবি নিউজ:রূপসা উপজেলার আইচগাতী ইউনিয়নের দূর্জনীমহল একতা যুব সংঘের উদ্যোগে আয়োজিত এই ব্যতিক্রমধর্মী খেলাকে ঘিরে এলাকায় সৃষ্টি হয় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। বিভিন্ন এলাকা থেকে আগত দলগুলোর অংশগ্রহণে প্রতিযোগিতাটি প্রাণবন্ত হয়ে ওঠে এবং শত শত দর্শকের উপস্থিতিতে পুরো আয়োজন উৎসবের রূপ নেয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আতাউর রহমান রনু। তিনি বিজয়ী ও রানারআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন এবং আয়োজকদের এমন সুন্দর আয়োজনের জন্য ধন্যবাদ জানান। এসময় তিনি বলেন, বর্তমান সমাজে মাদকের ছড়াছড়ি ভয়াবহ আকার ধারণ করেছে। যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। এ ধরনের আয়োজন তরুণদের মাঝে ভ্রাতৃত্ববোধ, সৌহার্দ্য ও ঐক্য গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তিনি আরও বলেন, আগামীতে এই ধরনের খেলাধুলাকে আরও সুন্দর ও বৃহৎ পরিসরে আয়োজন করতে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করবেন।
একতা যুব সংঘের সভাপতি অ্যাড. মনজিলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ১নং আইচগাতী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শেখ আবু সাইদ, বিশিষ্ট সমাজসেবক ঠান্ডু মীর, সিরাজুল ইসলাম, খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য রয়েল, আবু তাহের মাতব্বর, মাসুদুর রহমান, তারেকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও নেতৃবৃন্দ।
প্রতিযোগিতা শেষে বিজয়ী ও রানারআপ দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেওয়া হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও যুব সমাজকে সম্পৃক্ত করে এমন সামাজিক ও ক্রীড়া আয়োজন অব্যাহত থাকবে।
উপদেষ্টা: আলহাজ্ব আব্দুল জববার শেখ, প্রকাশক: মোঃ মাসুম সরদার, সম্পাদক জাবেদ হোসেন, নির্বাহী সম্পাদক: রফিক ইকবাল, ভারপ্রাপ্ত নির্বাহী সম্পাদক: আসাদুজ্জামান কচি , বার্তা সম্পাদক: নাহিদ জামান, সহকারী বার্তা সম্পাদক: কলি আক্তার, প্রকাশক কর্তৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস, ২১৯, ফকিরেরপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত ও ১৯৫ রহমান ম্যানশন, (১ম গলি), মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। ২৫,স্যার ইকবাল রোড, হোটেল গোল্ডেন কিং ইন্টারন্যাশনাল ভবন, ৫ম তলা, খুলনা।ফোন: ০১৩৩৪-৬৮০৪২০, ই-মেইল: dailyebnews@gmail.com
Copyright © 2026 dailyebnews24. All rights reserved.