সেলিম মাহবুবঃ
ছাতকে এসপিপিএম উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১১ এপ্রিল সকালে বিদ্যালয় মাঠে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ- ৫, ছাতক-দোয়ারাবাজার আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন।প্রধান অতিথি সকালে বিদ্যালয়ে পৌঁছার পর তাকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান, বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। স্কাউট, বিএনসিসি,গার্লস ইন স্কাউটের তিনটি সুসজ্জিত দল সহ একটি ব্যান্ডেরদল প্রধান অতিথি সহ অন্যান্য অতিথি বৃন্দকে মাঠে দৃষ্টিনন্দন কুচকাওয়াজের মাধ্যমে অভিবাদন জানায়। প্রধান অতিথি বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলন করেন এবং তিনি বিদ্যালয় মাঠে শিক্ষার্থী কর্তৃক বাহারী সজ্জায় সজ্জিত ষ্টল গুলো লালদল, নীলদল ও সবুজ দল পরিদর্শন করেন।
বিদ্যালয় মাঠে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি কলিম উদ্দিন আহমেদ মিলন বলেছেন, বিদ্যালয়টির উন্নয়নে বিগত দিনে তিনি অনেক কাজ করেছেন। আগামী দিনে এ বিদ্যালয়ের উন্নয়নে তার গুরুত্বপূর্ণ ভুমিকা থাকবে। তিনি বিদ্যালয়ের নির্মানাধীন ভবনের ৪ তলা পর্যন্ত কাজ সম্পন্ন করণ, পুরান দোতলা ভবনের ৩য় তলায় টিন শেডের কাজ সম্পন্ন করা ও বিদ্যালয়ের মাঠ ভরাট কাজের আশ্বাস দিয়েছেন । এছাড়াও তিনি বিদ্যালয়ের কমন রুম সংস্কারের জন্য ৫০ হাজার টাকা, বে-সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়নে ৩০ হাজার টাকা এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার জন্য ২০ হাজার টাকা প্রদানের ঘোষণা দিয়েছেন।আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও সভার সভাপতি মোঃ ছালেক মিয়া।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য নজরুল ইসলাম, ছাতক পৌর বিএনপির আহবায়ক শামছুর রহমান শামছু, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ফজলুল করিম বকুল, যুগ্ম আহবায়ক শাহ শফিকুল আলম মতি, যুগ্ম আহবায়ক মোশাররফ হোসেন, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক, সাবেক কাউন্সিলর জসিম উদ্দিন সুমেন, ছাতক সদর ইউনিয়ন মল্লিকপুর মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক কামাল উদ্দিন, শাহজালাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শংকর কুমার দাস, এসপিপিএম উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সাবেক সভাপতি রাসেল মাহমুদ, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য কয়েছ আহমেদ, পৌর যুবদলের আহবায়ক খায়ের উদ্দিন, পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য তানিমুল ইসলাম, রাসেল তালুকদার, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবুল হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ফয়জুল আহমদ পাবেল, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক অঞ্জন কুমার দাস, সিনিয়র শিক্ষক মাহবুব হোসেন, বিলাল আহমদ, তমাল কুমার পোদ্দার, আশীষ চৌধুরী, আহসান হাবীব, কাজল চন্দ্র দাস, একরাম উদ্দিন,নাসিমা আক্তার, নিপা রানী পাল, সুমিত্রা নন্দী, মিজানুল হক, স্থানীয় আলা উদ্দিন, জসীম উদ্দিন, সুহেল আহমদ, শফিক মিয়া, শাহেদ ইয়াসিন, তুর্য রায়, রাফি আহমদ প্রমুখ।
উপদেষ্টা: আলহাজ্ব আব্দুল জব্বার শেখ, প্রকাশক: মোঃ মাসুম সরদার, সম্পাদক জাবেদ হোসেন, নির্বাহী সম্পাদক: রফিক ইকবাল, বার্তা সম্পাদক: নাহিদ জামান, সহকারী বার্তা সম্পাদক: কলি আক্তার, প্রকাশক কর্তৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস, ২১৯, ফকিরেরপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত ও ১৯৫ রহমান ম্যানশন, (১ম গলি), মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। অফিস বাড়ি নং- ১২৯ (২য় তলা), আরাফাত গলি, খুলনা। ফোন: ০১৩৩৪-৬৮০৪২০, ই-মেইল: dailyebnews@gmail.com
Copyright © 2026 EB NEWS. All rights reserved.