কলি আক্তার, দৈনিক ইবি নিউজ :
বাগেরহাটের মোরেলগঞ্জে নির্বাচনী জনসভায় বাগেরহাট-৪, মোরেলগঞ্জ-শরণখোলা আসনে জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যক্ষ আব্দুল আলীম বলেছেন, দুর্নীতি, চাঁদাবাজ লুটেদের হাতে নেতৃত্ব জনগন দেখতে চায়না। তাদের কাছ থেকে সাধারণ মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে। এ জনপদে আগামির নেতৃত্ব হবে ন্যায় ও ইনসাফ ভিত্তিক জনকল্যাণ মুখি রাষ্ট্র গঠনের। ১২ ফেব্রুয়ারি ঐক্যবদ্ধভাবে সকলে দাঁড়িপাল্লা প্রতিকে ভোট দিয়ে বিজয় করার আহবান জানান।
রবিবার বিকেল ৫টায় উপজেলার পুটিখালী ইউনিয়ন পরিষদ মাঠে ইউনিয়ন জামায়াত ইসলামীর আয়োজিত দাঁড়িপাল্লা প্রতিকের এ নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তৃতা করেন জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যক্ষ আব্দুল আলীম।পুটিখালী ইউনিয়ন জামায়াত ইসলামীর সভাপতি মাওলানা মো. নজির আহমদ সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন বিশিষ্ট শিক্ষাবিদ জামায়াত নেতা অধ্যাপক শহিদুল ইসলাম,
উপজেলা জামায়াত ইসলামীর আমির অধ্যাপক মাওলানা শাহাদাৎ হোসাইন, উপজেলা জামায়াত ইসলামীর সেক্রেটারী মাওলানা মাকসুদ আলী খান, শ্রমীক কল্যাণ ফেডারেশন উপজেলা সভাপতি অধ্যাপক আব্দুল মান্নান খান, পেশাজীবী বিভাগের মোরেলগঞ্জ উপজেলা সভাপতি অধ্যাপক মো. হাবিবুল্লাহ তালুকদার সহ বিভিন্ন নেতৃবৃন্দ।
উপদেষ্টা: আলহাজ্ব আব্দুল জব্বার শেখ, প্রকাশক: মোঃ মাসুম সরদার, সম্পাদক জাবেদ হোসেন, নির্বাহী সম্পাদক: রফিক ইকবাল, বার্তা সম্পাদক: নাহিদ জামান, সহকারী বার্তা সম্পাদক: কলি আক্তার, প্রকাশক কর্তৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস, ২১৯, ফকিরেরপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত ও ১৯৫ রহমান ম্যানশন, (১ম গলি), মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। অফিস বাড়ি নং- ১২৯ (২য় তলা), আরাফাত গলি, খুলনা। ফোন: ০১৩৩৪-৬৮০৪২০, ই-মেইল: dailyebnews@gmail.com
Copyright © 2026 EB NEWS. All rights reserved.