সমরেশ রায় ও শম্পা দাস, কলকাতা, পশ্চিমবঙ্গ। আজ ১৪ই মার্চ শনিবার, কলকাতার একাডেমি অফ ফাইন আর্টস এর কনফারেন্স হলে, জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেট (ওয়েস্ট বেঙ্গল) এর উদ্যোগে , ১৩ ই মার্চ শুক্রবার ঠিক দুপুর সাড়ে বারোটায়, ৫০ তম রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয়।
এই অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মহিলা বাস চালক -ডলি রানা, উপস্থিত ছিলেন বাস সিন্ডিকেটের প্রেসিডেন্ট সুকুমার বেরা, সেক্রেটারী তপন ব্যানার্জি, কনভেনার সৌমেন মাইতি, শান্তনু মাইতি, ওর্গানাইজার দেবাংষি দাস এছাড়াও উপস্থিত ছিলেন পল্লব মজুমদার, প্রভাত পান সহ অন্যান্যরা।
অনুষ্ঠানে সকল অতিথিদের এবং বিভিন্ন জেলার সদস্যদের উত্তরীয় পরিয়ে এবং হাতে স্মারক দিয়ে সম্মানিত করেন,
৪৯ তম বর্ষ পেরিয়ে ৫০ তম বর্ষে বিভিন্ন বিষয়কে সামনে রেখে এই রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয়।। সকলকে নিয়ে পথ চলায় হলো, জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটের উদ্দেশ্য।
সুন্দর ক্যাপশন এর মধ্য দিয়ে সকলের সামনে উপস্থাপন করলেন, উদ্যোক্তা বলেন 50 টি বছর মাটির ভাঁড়ে চা খেতে খেতে বেসরকারি পরিবহনের বন্ধুদের সহিত কেটে গেলো, ৫০ বছর ধরে যারা আমাকে কাজ করার জন্য সহযোগিতা করেছেন আমি তাহাদের কাছে কৃতজ্ঞ, যাহারা এই প্রতিষ্ঠানকে চালিয়ে নিয়ে যেতেন, যাহারা আমাদের মধ্যে নাই, তাহাদের আত্মার প্রতি শান্তি কামনা করি , তিনি বলেন 50 বছরের মধ্যে একাধিকবার মুখ্যমন্ত্রী ও একাধিক পরিবহনমন্ত্রী মহাশয়ের সহিত বেসরকারি পরিবহন নিয়ে আলোচনা করার সুযোগ হয়েছে, কিন্তু আমরা নতুন কোন দিশা খুঁজে পাচ্ছি না, একখনো আমরা অন্ধকার জগতে,
তাহারা বলেন বিগত কোভিভ 19 এর রেস কয়েক বছর যাবত এই রাজ্যে বেসরকারি বাস কমায় আচ্ছন্ন , দফায় দফায় পরিবহন মন্ত্রী অন্য আধিকারিক মহাশয়ের সহিত একাধিকবার আলোচনা হয়েছে কিন্তু সঠিক আলো এবং তাহার কোন উত্তর পাওয়া যায়নি।
তাই আজ সমস্ত বিষয়কে তুলে আমাদের এই সম্মেলন অনুষ্ঠিত হয়েছে, আমাদের আলোচনার বিষয়গুলি হলো, ২০১৮ তে এ রাজ্যে শেষ বাস ভাড়া বৃদ্ধি হয়েছিল, রাজ্যে প্রতিটি জেলায় টোল সমস্যার আজও অব্দি কোনরকম সমাধান হয়নি।এন এইচ এবং স্টেট হাইওয়েতে মহামান্য উচ্চ আদালতে নির্দেশে বলা হয় আছে , কোন অটো বা টোটো চলতে পারবে না , কিন্তু তারা অবাধে তার উপর দিয়ে বিচরণ করছে।। আইন থাকা সত্ত্বেও কিভাবে এই যান গুলি চলাচল করে।
কলকাতার বিভিন্ন প্রান্তে উবের বাস কিভাবে চলাচল করছে,, আজও আমরা বুঝে উঠতে পারছি না। দিনের পর দিন কলকাতাতে বাসের উপর ধারাবাহিক পুলিশি হয়রানি চলছে। বিভিন্ন অজুহাতে কেস দিচ্ছে।
আসন্ন বিধানসভা নির্বাচনে নির্বাচনের কাজে কিভাবে বাস-অধিগ্রহণ করা হবে তাহার নির্দিষ্ট গাইডলাইন নেই ,এই ব্যাপারে ২/২/২৬ এবং ২৩/২/২৬ দুই দফায় পরিবহনমন্ত্রী এবং পরিবহন সচিব কে চিঠি দিয়ে জানানো হয়েছে।
উপদেষ্টা: আলহাজ্ব আব্দুল জব্বার শেখ, প্রকাশক: মোঃ মাসুম সরদার, সম্পাদক জাবেদ হোসেন, নির্বাহী সম্পাদক: রফিক ইকবাল, বার্তা সম্পাদক: নাহিদ জামান, সহকারী বার্তা সম্পাদক: কলি আক্তার, প্রকাশক কর্তৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস, ২১৯, ফকিরেরপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত ও ১৯৫ রহমান ম্যানশন, (১ম গলি), মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। অফিস বাড়ি নং- ১২৯ (২য় তলা), আরাফাত গলি, খুলনা। ফোন: ০১৩৩৪-৬৮০৪২০, ই-মেইল: dailyebnews@gmail.com
Copyright © 2026 EB NEWS. All rights reserved.