মোঃ মাসুম সরদার: খুলনার ডুমুরিয়া উপজেলার ১৩নং গুটুদিয়া ইউনিয়ানের ৬নং ঝিলের ডাঙা গ্রামের আনিস মোল্লা দীর্ঘ ১৫-১৬ বছর ধরে, ১০ বিঘা ঘেরে মাছ চাষ করে আসছেন পাশাপাশি ফলের বাগান ও করে। আনিস মোল্লার ছেলে অহিদুজ্জামান মিন্টু জানান, আমাদের ঘেরে দুর্গন্ধযুক্ত প্যাড়া মাটি দিয়ে লক্ষাদিক টাকার ক্ষতি করে পার্শ্ববর্তী আবু মুসা। মিন্টু আরো বলেন তিনি বিভিন্নভাবে দীর্ঘদিন যাবত আমাদের ক্ষতি করে আসছে।
গত বছরও তাকে আমাদের ঘেরের ভেড়ি কেটে মাছ ধরে নিয়ে যাওয়ার অভিযোগে আমাদের সমিতিতে (১০হাজার)টাকা জরিমানা করেছে।
টিকা বুনিয়া বড় ডাঙ্গা ঘের মালিক সমিতির সাধারণ সম্পাদক ,সুকুমার জানান গত বছরও আবু মুছা মোড়ল কে অনৈতিক কাজের জন্য ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে ।
১৪ মার্চ সকাল (সারে ১০)টার দিকে অহিদুজ্জামান মিন্টু ঘেরে মাছ ধরতে গেলে
দেখে পার্শ্ববর্তী ঘেরে থেকে দুর্গন্ধযুক্ত প্যাড়া মাটি তার ঘেরে দিয়ে পানি নষ্ট করে ফেলেছে। এবং মাছ মরে ভেসে উঠেছে। ২৯ মার্চ ডুমুড়িয়ায় উপজেলা নির্বাহী অফিসে অভিযোগ করেও বিচার পাচ্ছে না। অভিযুক্ত মুসার সাথে যোগাযোগ করলে তার ফোন বন্ধ ছিলো।
উপদেষ্টা: আলহাজ্ব আব্দুল জব্বার শেখ, প্রকাশক: মোঃ মাসুম সরদার, সম্পাদক জাবেদ হোসেন, নির্বাহী সম্পাদক: রফিক ইকবাল, বার্তা সম্পাদক: নাহিদ জামান, সহকারী বার্তা সম্পাদক: কলি আক্তার, প্রকাশক কর্তৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস, ২১৯, ফকিরেরপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত ও ১৯৫ রহমান ম্যানশন, (১ম গলি), মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। অফিস বাড়ি নং- ১২৯ (২য় তলা), আরাফাত গলি, খুলনা। ফোন: ০১৩৩৪-৬৮০৪২০, ই-মেইল: dailyebnews@gmail.com
Copyright © 2026 EB NEWS. All rights reserved.