আজিজুল ইসলাম,দৈনিক ইবি নিউজ২৪: তেরখাদা উপজেলার ৩নং ছাগলাদাহ ইউনিয়ন পরিষদের ১০ কেজি চাল বিতরণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে।
গত বুধবার ১৯শে মার্চ সকাল ১১ টার সময় ছাগলাদাহ ইউনিয়ন পরিষদের মোট ১৭৪৪টি কাঠ বিতরণ করে। সচিবের সীলমোহর দিয়ে কিন্তু বিভিন্ন ওয়ার্ডের কাটধারি পরিবার গুলো চাল না পেয়ে ফিরে যায়। বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান দোলেনা খানমের বিরুদ্ধে চাল বিতরণের অনিয়ম অভিযোগ উঠেছে ।
দোলেনার স্বামীর নামে অনেক অনিয়মের অভিযোগ করেন, এলাকা বাসী বলেন ভিজিএফ এট চাউল সরিয়ে রাখা হয়েছে। এদিকে দোলেনা খানম অভিযোগ অস্বীকার করে বলেন, ১৭৪৪টি কাঠের মধ্যে আমি আরো বেশি চাল দিয়েছি, আমি বাজার থেকে কিনেও চাল দিয়েছি। চালের অনিয়মের অভিযোগের কথা প্রশ্ন তুললে দৈনিক ইবি নিউজ কে বলেন, আমি কোন অনিয়ম দুর্নীতি করিনি আপনারা খুঁজে দেখতে পারেন, এই স্লিপ যাদেরকে আমরা দিয়েছি এটা ফটোকপি করে বাড়িয়ে নিয়ে এসেছে। এই সিল গুলো অনেকটাই নকল ছিল। এ ব্যাপারে ৩নং ছাগলাদাহ ইউনিয়নের সচিব আশরাফুল ইসলামকে ফোন দিলে তার ফোনটি বন্ধ ছিল। ত্যাগ অফিসার হিসেবে ছিলেন তেরখাদা উপজেলার মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুল হক তিনি বলেন আমি কিছু জানিনা সব চেয়ারম্যান জান।
আরো অভিযোগ আছে, ৩নং ছাগলাদহ ইউনিয়নের সচিব আশরাফুল ইসলাম, ঠিক মতো অফিস করে না। এতে এই এলাকার সেবা নিতে দুর্ভোগে পড়ে সেবা প্রত্যাশীরা।
উপদেষ্টা: আলহাজ্ব আব্দুল জব্বার শেখ, প্রকাশক: মোঃ মাসুম সরদার, সম্পাদক জাবেদ হোসেন, নির্বাহী সম্পাদক: রফিক ইকবাল, বার্তা সম্পাদক: নাহিদ জামান, সহকারী বার্তা সম্পাদক: কলি আক্তার, প্রকাশক কর্তৃক বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস, ২১৯, ফকিরেরপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত ও ১৯৫ রহমান ম্যানশন, (১ম গলি), মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত। অফিস বাড়ি নং- ১২৯ (২য় তলা), আরাফাত গলি, খুলনা। ফোন: ০১৩৩৪-৬৮০৪২০, ই-মেইল: dailyebnews@gmail.com
Copyright © 2026 EB NEWS. All rights reserved.