শিরোনাম :
দিঘলিয়ায় জামায়াতে ইসলামীর রুকনের জানাজায় অধ্যক্ষ মাওঃ কবিরুল ইসলাম মৃত্যুর আগে নিজেকে মুমিন-মুসলমান হিসেবে তৈরি করতে হবে দিঘলিয়ায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উদযাপন র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত দিঘলিয়ায় চাঞ্চল্যকর সাবেক পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতা নাসিমুল গণী ওরফে নাসিম হত্যায় দিঘলিয়া থানায় মামলা আইন প্রয়োগকারী সংস্থার অভিযান অব্যাহত কেউ গ্রেফতার হয়নি ‎রংপুরে সার ডিলারের তালিকায় বিএনপি নেতাদের স্বজন-আ.লীগ-জাপা-জামায়াত নেতাকর্মী কমলাপুরে যাত্রীদের টাকা ছিনতাইকালে ২ মলম পার্টির সদস্য আটক বোয়ালমারীতে তিন হাজার পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার দিঘলিয়ায় পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতা আততায়ীর গুলিতে নিহত ছেলেকে জবাই করে হত্যার ৫১ দিনের মাথায় বাবাকে গুলি করে হত্যা বটিয়াঘাটায় নবাগত সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেছেন মোঃ ফজলে রাব্বী ২৬৩ নং সরালিয়া বিশারীঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক দিবস উদযাপন
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন

দিঘলিয়ায় জামায়াতে ইসলামীর রুকনের জানাজায় অধ্যক্ষ মাওঃ কবিরুল ইসলাম মৃত্যুর আগে নিজেকে মুমিন-মুসলমান হিসেবে তৈরি করতে হবে

Reporter Name
Update : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

 

দিঘলিয়া প্রতিনিধি: খুলনার দিঘলিয়া উপজেলার ফরমাইশখানা পূর্বপাড়া নিবাসী বাংলাদেশ জামায়াতে ইসলামীর রুকন ও সাবেক ওয়ার্ড দায়িত্বশীল শেখ আবদুদ দাইয়্যানের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ১০টায় ফরমাইশখানা ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত জানাজায় ইমামতি করেন খুলনা জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম।

জানাজা পূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম বলেন, “প্রত্যেক মানুষকেই একদিন মৃত্যুবরণ করতে হবে। তাই মৃত্যুর আগে পৃথিবীতে বেঁচে থাকা অবস্থায় নিজেকে খাঁটি ইমানদার মুসলমান হিসেবে তৈরি করতে হবে।”

জানাজায় উপস্থিত ছিলেন খুলনা জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মুন্সী মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি মিয়া গোলাম কুদ্দুস, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহকারী আঞ্চলিক পরিচালক খান গোলাম রসুল।

এ ছাড়া উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোল্যা নাজমুল হক, বিএনপি নেতা শেখ পারভেজ সাজ্জাদ বাবলা, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবুল হাসান, সহকারী সেক্রেটারি মো. ইসমাইল হোসেন, দিঘলিয়া সদর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা দেলোয়ার হোসেন আজাদী, উপজেলা প্রেসক্লাব দিঘলিয়ার সভাপতি সৈয়দ জাহিদুজ্জামান, মোল্যা কামরুল ইসলাম, ফরমাইশখানা গ্রামের বিশিষ্ট সমাজসেবক মোঃ নবী হোসেন সেলিম, মোঃ দীন ইসলাম, পানিগাতী হাছেনিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা কায়েছুর রহমান, ফাতেমা মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোল্লা সাজ্জাদুল ইসলাম ও সাংবাদিক মহাসিন উদ্দিন। এছাড়া এলাকার গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা জানাজায় অংশ নেন।

উল্লেখ্য, মরহুম শেখ আবদুদ দাইয়্যান ফরমাইশখানা নিবাসী মরহুম শেখ আবদুর রশীদের বড় ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। সোমবার (৫ অক্টোবর) বিকেল সোয়া ৫টার দিকে তিনি ইন্তেকাল করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category